নাইক্ষ্যংছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ | আই নিউজ বিডি

নাইক্ষ্যংছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।..
Compartir en Eidok
নাইক্ষ্যংছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
Foto: archivo

বুধবার  (৪ জুন) সকাল ১০ টায় আনসার ও ভিডিপি কার্যালয়ে  সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে  উপহার সামগ্রী  বিতরণ করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলম।

অনুষ্ঠানে বান্দরবান  জেলার নাইক্ষ্যংছড়ি  উপজেলার ৭৩ জন ভাতাভোগী দলনেতা, দলনেত্রী ও আনসার কমান্ডারদের এই ঈদ উপহার দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল, সেমাই, গুঁড়া দুধ, সুজি, নুডুলস, চিনি, সয়াবিন তেল ইত্যাদি।

ভাতাভোগী সদস্যরা ঈদুল ফিতরের ধারাবাহিকতায় এই ঈদেও উপহার সামগ্রী পেয়ে বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম চলমান রাখার কথা জানান।

এসময় আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলম  বলেন আনসার ও ভিডিপি সদস্যদের ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গিকার’—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে আর্থ-সামাজিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে  উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক মো আবদুল্লাহ সিকদার উপস্থিত ছিলেন।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা হামলা: সন্ত্রাস দমনে মাঠে নামল যৌথ বাহিনী Noticias del distrito খুলনায় নগর ভবনে পেট্রোল বোমা হামলা: সন্ত্রাস দমনে মাঠে নামল যৌথ বাহিনী 47 Views মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন Noticias del distrito মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীনের জানাজার শেষে দাফন 37 Views গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন Noticias del distrito গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন 42 Views কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ Noticias del distrito কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ 39 Views কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের Noticias del distrito কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা, ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান কাজী আলাউদ্দিনের 85 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার Noticias del distrito সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার 141 Views পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত Noticias del distrito পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার প্রতিবেদক মামুন গুরুতর আহত 81 Views