সিলেট

সিলেটে বন্যায় বিপর্যস্ত জনজীবন।

সিলেট অঞ্চলে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও, জেলার বিভিন্ন এলাকায় এখনো চরম দুর্ভোগ অব্যাহত রয়েছে।..
Eidok-এ শেয়ার
সিলেটে বন্যায় বিপর্যস্ত জনজীবন।
ছবি: সংগৃহীত

ভারি বৃষ্টিপাত কমলেও ভারতের পাহাড়ি ঢলের কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে জকিগঞ্জ, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় পরিস্থিতি এখনও সংকটাপন্ন।


পানি উন্নয়ন বোর্ড জানায়, কুশিয়ারা নদীর অমলশিদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার উপরে রয়েছে। শেওলায় পানি আছে ১৩.৫২ মিটার উচ্চতায়, যা বিপৎসীমার ০.৪৭ মিটার ওপরে। ফেঞ্চুগঞ্জে ৯.৯৮ মিটার, যা ০.৫৩ মিটার উপরে। কানাইঘাটে সুরমা নদীর পানি ১৩.৬৯ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমার ০.৯৪ মিটার উপরে। এর মধ্যে অমলশিদে সবচেয়ে ভয়াবহ অবস্থা। এখানে পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ১.৯৬ মিটার উপর দিয়ে।

বন্যার ফলে জেলার ১৩টি উপজেলাসহ সিলেট সিটি করপোরেশনের ২৩টি ওয়ার্ডে প্রায় ৮ লাখ ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। জেলা প্রশাসনের উদ্যোগে ৭২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে ৩৬২টিতে ২২ হাজার ৬২৩ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে পরিস্থিতির সম্পূর্ণ উন্নতির জন্য ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কমার ওপর নির্ভর করছে।

পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা অন্যান্য নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 51 ভিউ নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ অন্যান্য নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 ভিউ সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল অন্যান্য সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 ভিউ সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় অন্যান্য সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 ভিউ শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন অন্যান্য শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 ভিউ গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন অন্যান্য গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 127 ভিউ ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন অন্যান্য ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 ভিউ