শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে সিএনজি সহ ভারতীয় বেনারসি শাড়ি আটক

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা ২৫৪ টি উন্নত মানের বেনারসি শাড়ি সহ একটি সিএনজি আটক করেছে ।..
Поделиться в Eidok
শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে সিএনজি সহ ভারতীয় বেনারসি শাড়ি আটক
Фото: из открытых источников
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহেরকর্ণঝোড়া সীমান্ত ফাড়ির একটি অভিযানিক দল ২ ই জুন সোমবার গভীর রাতে সীমান্ত জনপদের বাবেলাকোনা রাবার বাগান নামক এলাকা থেকে  বেনারসি শাড়ি ও সিএনজি আটক করে।
বিজিবি সুত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ ময়মনসিংহের অধিনায়কের নির্দেশে সোমবার রাত আনুমানিক ১ টার দিকে কর্ণজোড়া সীমান্ত ফাড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো: আতিয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাবেলাকোনা রাবার বাগান এলাকা থেকে একটি সিএনজি ও সিএনজির ভিতরে থাকা ২৫৪ টি ভারতীয় বেনারসি শাড়ি আটক করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে সিএনজি চালক ও চোরাকারবারি দলের সদস্যরা পালিয়ে যায়। উদ্ধারকৃত শাড়ি ও সিএনজির আনুমানিক মূল্য ২৪ লক্ষ ৫১ হাজার টাকা।
কর্ণজোড়া  সীমান্ত ফাড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো: আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার সকালে জানান, সীমান্তে চোরাচালান নির্মূলে বিজিবির টহল তৎপর  রয়েছে।
উদ্ধারকৃত শাড়ি ও সিএনজির আনুমানিক মূল্য ২৪ লক্ষ ৫১ হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের আঁধারে পালিয়ে যায় চোরাকারবারিরা। গত ৩০ শে মে অত সীমান্ত এলাকা থেকে বিজিবি  একটি ভারতীয় গরু আটক করে।
 
স্থানীয় একাধিক সূত্র জানায়, ঈদকে সামনে রেখে কর্ণ জোড়া সীমান্ত এলাকা দিয়ে চোরাচালন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
 
একটি সঙ্ঘবদ্ধ চোরাচালান চক্র পার্শ্ববর্তী ভারত থেকে গরু, বিভিন্ন ব্যান্ডের মদ, জিরা, চিনি,  শাড়ি কাপড়, কসমেটিক, যৌন উত্তেজনা ওষুধসহ বিভিন্ন সামগ্রী এদেশে এনে হাত বদলের মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।
 
আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন যানবাহনের মাধ্যমে পাচার হচ্ছে অবৈধ এসব ভারতীয় সামগ্রী। ফলে চোরাকারবারীদের অভয়ারণ্য হয়ে পড়েছে সীমান্ত জনপদের গ্রামগুলো।
একাধিক সূত্র জানায়, উত্তর হাড়িয়াকোনা গ্রামের মিঠুন সাংমার  বাড়িতে প্রায় সময়ই দেশের বিভিন্ন স্থান থেকে বহিরাগত লোকজন এসে  যাতায়াত করছে। রাতের আঁধারে সিএনজি ও পিকআপ এবং মাইক্রোবাস যোগেও লোকজন আসছে পাহাড়ি গ্রামগুলোতে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে Районные новости নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 70 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল Районные новости ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন Районные новости খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 53 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ Районные новости কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 70 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার Районные новости সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 64 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন Районные новости সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 128 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ Районные новости সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 69 Views