ময়মনসিংহ

ময়মনসিংহ সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ, আটক করেছে বিজিবি

য়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে। মঙ্গলবার (৩ জুন) ভোররাতে রাত ১টা ৩০ মিনিটে তাদের সীমান্ত এলাকায় প্রবেশ করানো..
Eidok پر شیئر
ময়মনসিংহ সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ, আটক করেছে বিজিবি
تصویر: ماخوذ

য়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে। মঙ্গলবার (৩ জুন) ভোররাতে রাত ১টা ৩০ মিনিটে তাদের সীমান্ত এলাকায় প্রবেশ করানোর পর আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ, ৩ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং অধিকাংশের বাড়ি খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ২০০৫ সালে কাজের সন্ধানে দালালের মাধ্যমে অবৈধভাবে বেনাপোল সীমান্ত পাড়ি দিয়ে ভারতের গুজরাট রাজ্যে প্রবেশ করেন। সেখানেই পরিবারসহ বসবাস শুরু করেন এবং স্থানীয় মুরগির দোকানে কর্মরত ছিলেন।

তবে ১০ দিন আগে গুজরাট পুলিশ তাদের বিভিন্ন এলাকা থেকে আটক করে। এরপর ভারতের বিভিন্ন এলাকা ঘুরিয়ে গাড়িতে করে বাংলাদেশ সীমান্তে এনে পুশইন করা হয়।

বিজিবি নেত্রকোনা-৩১ ব্যাটালিয়নের মুন্সিপাড়া কোম্পানি কমান্ডার খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “আটক ব্যক্তিরা দীর্ঘদিন অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে স্থানীয় থানায় হস্তান্তর করা হবে।”

এ ঘটনার পর সীমান্তে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা دیگر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন دیگر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 127 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন دیگر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views