মাদারগঞ্জে জোরপূর্বক দোকান দখলের অভিযোগে যুবদলের তিন নেতাকর্মী আটক

জামালপুরের মাদারগঞ্জে জোরপূর্বক দোকানঘর দখলের অভিযোগে যুবদলের তিন নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২ জুন) দুপুরে মাদারগঞ্জ পৌর শহরের জোনাইল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্য..
اشتراک‌گذاری در Eidok
মাদারগঞ্জে জোরপূর্বক দোকান দখলের অভিযোগে যুবদলের তিন নেতাকর্মী আটক
عکس: گردآوری‌شده

জামালপুরের মাদারগঞ্জে জোরপূর্বক দোকানঘর দখলের অভিযোগে যুবদলের তিন নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২ জুন) দুপুরে মাদারগঞ্জ পৌর শহরের জোনাইল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য শফিকুল ইসলাম ও যুবদলকর্মী সোহাগ মিয়া।

জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হাসান মাদারগঞ্জ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে জোনাইল বাজারে তিনি একটি দোকানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি যুবদলের ওই তিন নেতাকর্মী জোরপূর্বক দোকানটি দখল করে নেন।

লিখিত অভিযোগের পর সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে দখলদারদের সতর্ক করে দোকান ছাড়তে বলে। তবে নির্দেশ অমান্য করে তারা দোকানঘর দখলে রাখে। পরবর্তীতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এবং থানায় হস্তান্তর করে।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, ব্যবসায়ী নাজমুল হাসান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সেনাবাহিনীর মাধ্যমে আটক তিনজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং মামলার আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা دیگر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন دیگر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 127 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন دیگر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views