বিএনপি’র গোপালগঞ্জ সম্মেলন: কোটালীপাড়ায় উচ্ছ্বাস ও সতর্কতা | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

বিএনপি’র গোপালগঞ্জ সম্মেলন: কোটালীপাড়ায় উচ্ছ্বাস ও সতর্কতা

বিএনপি’র গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষণীয়..
Share on Eidok
বিএনপি’র গোপালগঞ্জ সম্মেলন: কোটালীপাড়ায় উচ্ছ্বাস ও সতর্কতা
Photo: collected

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপি’র দ্বী-বার্ষিক সম্মেলন-২০২৫ আজ রোববার (১ জুন '২৫) অনুষ্ঠিত হবে। 

দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের হাওয়া। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কোটালীপাড়া আদর্শ সরকারী কলেজ মাঠ চত্ত্বরে শেষ হয়েছে মঞ্চ তৈরির কাজ। রং -বেরং এর তোরণ ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলা চত্ত্বর সহ চারপাশ। তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের পদচারনায় মুখরিত রাস্তাঘাট। রাস্তার মোড়ে মোড়ে চায়ের আড্ডায় চলছে দিন বদলের গল্প। বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে দীর্ঘ প্রতিক্ষার এ সম্মেলন। এবারের জাকজমকপূর্ন সম্মেলনে বিভিন্ন জেলা উপজেলা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক এস এম মহিউদ্দিন, সদস্য সচিব আবুল বশার হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব অলিউর রহমান হাওলাদার, যুবদল সদস্য সচিব মান্নান শেখ সহ অনেকে। উক্ত অনুষ্ঠানে দশ সহস্রাধিক কর্মী সমর্থকদের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। দীর্ঘ কয়েক বছর পর দলের অভিভাবকদের কাছে সুখ- দুঃখ, হাসি-কান্না মাখা কথা গুলো তুলে ধরবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তৃনমূলের নিপীড়িত কর্মী সমর্থকেরা। আওয়ামী রাজনীতির আতুড়ঘর খ্যাত কোটালীপাড়ায় বিএনপির উক্ত সম্মেলনকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে কঠোর অবস্থানে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলা করতে জোরদার করা হয়েছে পুলিশি তৎপরতা। এমনটাই জানিয়েছেন কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

Comments 0

No comments found

Related News Articles

লন্ডনে সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নাহিদ ইসলামের Politics লন্ডনে সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নাহিদ ইসলামের 50 Views নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে Politics নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 120 Views গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি Politics গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 69 Views আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা Politics আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 48 Views পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর Politics পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 56 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের Politics নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 69 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politics নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 99 Views