নওগাঁ

নওগাঁর ধামইরহাটে ১৭ বছর পর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

নওগাঁর ধামইরহাটে পৌরসভার আয়োজনে ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইউএসডিও) এর সহযোগিতায় ধামইরহাট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।..
Delen op Eidok
নওগাঁর ধামইরহাটে ১৭ বছর পর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
Foto: archief

 বৃহস্পতিবার (২৯ মে) বিকেল সাড়ে তিনটায় পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে পৌরসভা ভবনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে এই উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।

 সভার চাহিদা ও স্থায়ী কমিটির প্রস্তাবনা সমূহের আলোকে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। এই ঘোষিত বাজেটের পরিমাণ ৫ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার যা গত বছরে তুলনায় ১২.৬৮% বৃদ্ধি পেয়েছে। সভায় অংশগ্রহণকারীগণের মধ্যে মতামত ব্যক্ত করেন এই সভায় অংশ নেয়া সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাক্তিবর্গ, পৌরসভার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন বিদ্যালয় ও কলেজের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি, ইএসডিও কর্মীবৃন্দসহ ৯টি ওয়ার্ডের বাসিন্দারা।

 ধামইরহাটে পৌরসভা স্থাপিত হওয়ার ১৭ বছর পর এই প্রথম জনগণকে সাথে নিয়ে এই উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। এবং এই বাজেটে সরাসরি জনগণের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। এমন আয়োজন করায় পৌরবাসীগণ পৌর প্রশাসক ও পৌর কর্তৃপক্ষের প্রশংসা করেন এবং অভিনন্দন জানান।

 এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা. আশিষ কুমার সরকার, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, ধামইরহাট সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, পিআইও মনসুর আলী, পৌর নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, প্রধান শিক্ষক আব্দুর রহমান, ইএসডিওর গোফরইমপ্যাক্ট কর্মসূচীর প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর মোঃ রওশন জামাল চৌধুরী, মিডিয়া প্রতিনিধি ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু,সাধারণ সম্পাদক মাসুদ সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক,সাধারণ সম্পাদক আবু মুছা স্বপন, ধামইরহাট মডেল প্রেসক্লাবের সভাপতি অরিন্দম মাহামুদ, সাধারণ সম্পাদক, রিফাতুল হাসান চৌধুরী সৈকত, ছাত্র প্রতিনিধি সাজিদ বিল্লাহ প্রমুখ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

Geen reacties gevonden

Relaterte artikler

আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা District Nieuws আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 19 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ District Nieuws বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* District Nieuws বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 82 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী District Nieuws ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 40 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা District Nieuws জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 35 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন District Nieuws ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 48 Views কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি District Nieuws কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন: তদন্তের দাবি 29 Views