বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার… | আই নিউজ বিডি

নোয়াখালী

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি প্রাহিম নামের একটি মালামাল বোঝাই ট্রলার ডুবে গেছে। এতে হতাহতের কোন

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি প্রাহিম নামের একটি মালামাল বোঝাই ট্রলার ডুবে গেছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২..
Compartir en Eidok
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি প্রাহিম নামের একটি মালামাল বোঝাই ট্রলার ডুবে গেছে। এতে হতাহতের কোন
Foto: archivo

মেঘনায় রড-সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি

নোয়াখালী জেলা প্রতিনিধি 

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি প্রাহিম নামের একটি মালামাল বোঝাই ট্রলার ডুবে গেছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।  

 

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারের পূর্ব দক্ষিণে চর মহিউদ্দিন মার্কেট সংলগ্ন মেঘনা নদীতে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে। এসময় ট্রলারের কেউ নিখোঁজ হয়নি বলে জানিয়েছে পুলিশ।  

 

ভুক্তভোগী তমরদ্দি বাজারের ব্যবসায়ী মো,নাজমুল আলম বলেন, সকালের দিকে বৈরী আবহাওয়ার মধ্যে রড,সিমেন্ট ও মুদি সামগ্রী নিয়ে চট্রগ্রাম থেকে সন্দীপ হয়ে এমভি প্রাহিম নামের একটি মাল বোঝাই ট্রলার হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। ট্রলারের মালিক পক্ষ ব্যবসায়ী নিষেধাজ্ঞা উপেক্ষা করে লোভ করে অতিরিক্ত ভাড়া নিতে ট্রলারটি ছেড়ে আসে। যাত্রা পথে ট্রলারটি উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজারের পূর্ব দক্ষিণে চর মহিউদ্দিন মার্কেট সংলগ্ন মেঘনা নদীতে পৌঁছলে বাতাসের তোড়ে পড়ে। একপর্যায়ে ২৮টন রড,সিমেন্ট ও মুদি মালামালসহ প্রায় ৪কোটি টাকার মালামাল নিয়ে ডুবে যায়। তাৎক্ষণিক ট্রলারে থাকা লোকজনকে স্থানীয় জেলেরা উদ্ধার করে। এতে মালামাল ডুবে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে।

 

অভিযোগের বিষয়ে জানতে ট্রলারের মালিক জাহেদ,সুনীল মেম্বারের মুঠোফোনে কল করা হলে সংযোগ পাওয়া যায়নি।  

 

যোগাযোগ করা হলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন,এ ঘটনায় ভুক্তভোগী এক ব্যবসায়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী Otro কালুখালীতে সর্বহারার নামে অপহরণ বাণিজ্য: নেপথ্যে সাবেক চেয়ারম্যান সূর্য মুনসী 208 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Otro নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 19 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Otro নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Otro সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 111 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Otro সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 114 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Otro শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Otro গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 116 Views