গোপালগঞ্জে রাজস্ব সম্মেলনে ঈদুল আযহা উপলক্ষে রাজস্ব আদায়ে জোর | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে রাজস্ব সম্মেলনে ঈদুল আযহা উপলক্ষে রাজস্ব আদায়ে জোর

গোপালগঞ্জে অনুষ্ঠিত রাজস্ব সম্মেলনে ঈদুল আযহা উপলক্ষে রাজস্ব আদায়ের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়..
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জে রাজস্ব সম্মেলনে ঈদুল আযহা উপলক্ষে রাজস্ব আদায়ে জোর
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: 

গোপালগঞ্জে রাজস্ব সম্মেলনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৯ মে '২৫) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ড. মোঃ রুহুল আমিন সরকার, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি) গণ, সহকারী কমিশনার (রাজস্ব), জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলী (জিপি) এ্যাড. এম এ আলম সেলিম সহ অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিভিন্ন পশুর হাটে সঠিকভাবে রাজস্ব আদায় এবং ক্রেতা সাধারণের সার্বিক নিরাপত্তা বিবেচনায়  বিভিন্ন ব্যাংকের বুথ স্থাপন, বিভিন্ন খাতে সরকারি রাজস্ব আদায় এবং বেহাত হওয়া সরকারি জমি উদ্ধার সহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে বেশ কিছু নির্দেশনা ও তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড قانون-عدالت তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 58 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ قانون-عدالت নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 46 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম قانون-عدالت আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 62 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন قانون-عدالت খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 63 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর قانون-عدالت শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 31 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের قانون-عدالت ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 75 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ قانون-عدالت প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 51 Views