বদলগাছীতে উৎসব ভাতা বাড়ানোর দাবিতে এমপিওভুক্ত কর্মচারীদের কর্মবিরতির ডাক

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার সকল এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাদ্রাসার কর্মচারীরা একযোগে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।..
Поделиться в Eidok
বদলগাছীতে উৎসব ভাতা বাড়ানোর দাবিতে এমপিওভুক্ত কর্মচারীদের কর্মবিরতির ডাক
Фото: из открытых источников

 

উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধির দাবিতে পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছেন দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) সারা দেশের কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানে এ কর্মবিরতি পালন করবেন।

বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ হাবিবুর রহমান (আদনান হাবিব) এক বিবৃতিতে জানান, “বর্তমান অন্তর্বর্তী সরকার ঈদ উপলক্ষে শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি করলেও কর্মচারীদের জন্য কোনো বাড়তি ভাতা ঘোষণা করা হয়নি। দীর্ঘদিন ধরে আমাদের দাবি জানিয়ে আসছি, কিন্তু তা উপেক্ষিতই থেকে গেছে।”

তিনি আরও বলেন, “আমরা চাই ঈদের আগেই কর্মচারীদের উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হোক। তা না হলে ঈদের পরে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

সংগঠনের নেতারা জানান, এ বিষয়ে পূর্বে শিক্ষাসচিব ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের দেওয়া আশ্বাস বাস্তবে রূপ পায়নি। শুধুমাত্র শিক্ষকদের ভাতা বাড়ানোয় কর্মচারীরা চরম হতাশায় ভুগছেন।

এদিকে, কেন্দ্রীয় নির্দেশনার ভিত্তিতে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার সকল এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাদ্রাসার কর্মচারীরা একযোগে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

আন্দোলনের অংশ হিসেবে আগামী ১ জুন ২০২৫ তারিখে ঢাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছে সংগঠনটি।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Другой নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 51 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Другой গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 127 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Другой ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views