বিএনপি নেতা খুনের পর ২০ ঘরে আগুন: মামলা | আই নিউজ বিডি

বিএনপি নেতা খুনের পর ২০ ঘরে আগুন: মামলা

যশোরের অভয়নগর উপজেলায় এক বিএনপি নেতাকে খুনের পর ডহর মশিহাটী গ্রামের বাড়েদা পাড়ার ১৩টি হিন্দু পরিবারের অন্তত ২০টি ঘরে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।..
Eidok-এ শেয়ার
বিএনপি নেতা খুনের পর ২০ ঘরে আগুন: মামলা
ছবি: সংগৃহীত

এছাড়া বিএনপি নেতা হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়েদা পাড়ার বাসিন্দা সুকান্ত বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস সোমবার রাতে অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করে অভয়নগর থানায় মামলাটি দায়ের করেন বলে থানার ওসি আব্দুল আলীম জানান।

তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

এর আগে বৃহস্পতিবার রাতে ডহর মশিহাটী গ্রামের মিন্টু বিশ্বাসের বাড়িতে মাছের ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম (৫০) গুলিতে খুন হন।

তরিকুল অভয়নগর উপজেলার সুন্দলী উনিয়নের ধোপাদী গ্রামের বাসিন্দা এবং উপজেলার নওয়াপাড়া কৃষকদলের সভাপতি ছিলেন।

তার পরিবারের দাবি, সেদিন মাছের ঘের ইজারা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

তারপরই তার শতাধিক অনুসারী হিন্দু অধ্যুষিত গ্রামটিতে এসে তাণ্ডব চালায়। গ্রামটিতে মূলত মতুয়া সম্প্রদায়ের বাস। সেদিন মতুয়া সম্প্রদায়ের একটি অনুষ্ঠানের আয়োজন ছিল।

এজন্য পাঁচ শতাধিক লোকের জন্য খাবার-দাবারের আয়োজনও করা হয়েছিল।

তরিকুল হত্যা মামলায় মঙ্গলবার রাতে দিনেশ বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় অভয়নগর থানার ওসি মোহাম্মদ আলিম জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার রাতে নিহত তরিকুলের ভাই কামরুজ্জামান টুলু ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। দিনেশ এ মামলার এজাহারভুক্ত আসামি। তিনি ডহেরমশিহাটী গ্রামের বাসিন্দা।

মামলার বাকি আসামিরা হলেন- পিন্টু বিশ্বাস, দুর্জয়, সাগর বিশ্বাস, অজিত, পল্লব, গজো ওরফে পবন, অতীত মণ্ডল, আকরাম আক্তার কোরাইশি পাপ্পু, মাসুদ পারভেজ সাথী ও ফিরোজ খান।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনীতি নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 112 ভিউ গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি রাজনীতি গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 61 ভিউ আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা রাজনীতি আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 47 ভিউ পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর রাজনীতি পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 53 ভিউ নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের রাজনীতি নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 65 ভিউ নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া রাজনীতি নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 95 ভিউ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 68 ভিউ