যশোর

যশোর অভয়নগরে ডহরমশিয়াহাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে : বাম জোট

যশোরের অভয়নগর উপজেলা এলাকায় কৃষকদল নেতা খুনের জেরে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এ হামলার পর থেকে এলাকাটি পুরুষশূন্য হয়ে পড়েছে।..
Podijeli na Eidoku
যশোর অভয়নগরে ডহরমশিয়াহাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে : বাম জোট
Foto: arhiva

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা বলেছেন, যশোরের অভয়নগর উপজেলার ডহরমশিহাটি এলাকায় কৃষকদল নেতা তরিকুল ইসলাম সরদার খুনের জেরে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলার পর থেকে এলাকাটি পুরুষশূন্য হয়ে পড়েছে। ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে নেতারা প্রেসক্লাব যশোরে সাংবাদিকদেরকে ব্রিফিংকালে এই তথ্য জানান।নেতৃবৃন্দ বলেন, ডহরমশিহাটি এলাকার দৃশ্য অত্যন্ত করুণ। সেখানকার সংখ্যালঘু পরিবারগুলো আর্থিক, সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত। তারা দ্রুত এই ঘটনার বিচার দাবি করেন এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।


বক্তারা অভিযোগ করেন, একজন প্রশাসনিক কর্মকর্তা এমন বিরূপ মন্তব্য করেছেন যে, হিন্দু সম্প্রদায় হওয়ায় তাদের ওপর হামলা হয়েছে। এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানান তারা।বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, কৃষকদল নেতা তরিকুল ইসলামের হত্যাকান্ডের বিচার অবশ্যই হওয়া উচিত। একইসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চালানো এই হামলারও ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে। একটি অপরাধ দিয়ে আর একটি অপরাধকে আড়াল করা যাবে না।


প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন জোটের জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, কমিটির সদস্য শফিউর রহমান ও জোটের যশোর জেলা নেতৃবৃন্দ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Vijesti iz okruga সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 5 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Vijesti iz okruga আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 38 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Vijesti iz okruga বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Vijesti iz okruga বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 85 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Vijesti iz okruga ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 43 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Vijesti iz okruga জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Vijesti iz okruga ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 49 Views