গোপালগঞ্জে ঈদে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠিত | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে ঈদে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঈদে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে..
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জে ঈদে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে উপহার বিতরণ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২৭মে '২৫) দুপুর ১২ টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ উপহার ইমাম ও মুয়াজ্জিনদের হাতে তুলে দেন 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক। 
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিগণ, উপকারভোগী ৩৫০ জন ইমাম ও মুয়াজ্জিন সহ জেলা-উপজেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার ৩৫০ জন ইমাম ও মুয়াজ্জিনের প্রত্যেককে ১০ কেজি চাল, এক কেজি চিনি ও এক প্যাকেট সেমাই প্রদান করা হয়। ঈদের আগে এমন উপহার পেয়ে ইমাম ও মুয়াজ্জিনগণ সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসন ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত এসব মানুষ আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকারের এই সহযোগিতা অব্যাহত থাকবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন, “এই উপহারের মাধ্যমে আমরা ইমাম- মুয়াজ্জিনদের প্রতি সম্মান জানাতে চাই। ঈদের আনন্দে সবাইকে শামিল করাই আমাদের লক্ষ্য।” 

এই মহতী উদ্যোগে টুঙ্গিপাড়ার ধর্মপ্রাণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড कानून-कोर्ट তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 59 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ कानून-कोर्ट নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 46 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম कानून-कोर्ट আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 62 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন कानून-कोर्ट খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 63 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর कानून-कोर्ट শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 32 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের कानून-कोर्ट ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 78 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ कानून-कोर्ट প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 51 Views