নওগাঁ

নওগাঁর ধামইরহাটে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে
২০২৪-২৫ অর্থবছরে নিরাপদ খাদ্য উৎপাদনে পার্টনার কংগ্রেস উদ্বোধন করা হয়েছে।  ..
Del på Eidok
নওগাঁর ধামইরহাটে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের কর্মশালা অনুষ্ঠিত
Foto: arkiv

 

 মঙ্গলবার (১৭ মে) দুপুর বারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে দিনব্যাপি এই কর্মশালার উদ্বোধন করা হয়। 

 উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশিপ আ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায়, ফল ও সবজির জন্য উত্তম কৃষি চর্চার ধাপ সমুহ প্রণয়ন ও বাস্তায়ন, বীজ প্রত্যয়নের আ্যাক্রিডিটেশন সিস্টেম ও নিরাপদ খাদ্য পরীক্ষা পদ্ধতি জোরদারকরণ বিষয়ে মতবিনিময় করা হয়। 

 এছাড়াও উচ্চফলনশীল ধানের যাত উদ্ভাবন ও সম্প্রসারণ, ধান ব্যতীত অন্যান্য দানাদার শস্য ডাল তেল ও উদ্যান ফসলের মাধ্যমে শস্য বহুমুখীকরণ, আধুনিক সেচ প্রযুক্তি সম্প্রসারণসহ কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে ডিজিটাল কৃষি সেবা সম্প্রসারণের উপর উপজেলার তালিকাভুক্ত ১০০ জন কৃষকদের সঙ্গে মতবিনিময় শেষে করনীয় বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়।

 এ সময় উপস্থিত ছিলেন জেলা খামারবাড়ি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা 
ডা. ওয়াজেদ আলী।

 এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিৎ কুমার কুন্ডু, মাহফুজার রহমান, জাহাঙ্গীর রাব্বী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আবু সাঈদ, উপসহকারী কৃষি অফিসার মারুফ হোসেন, মাসুদ রানা, শাকিল ইসলাম, রেজাউল করিম, মিলন কুমার মানি, আসিবুল ইসলাম প্রমুখ। 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ Distriktsnyheder সোনারগাঁয়ে ট্রাক দুর্ঘটনা: ১০ ঘণ্টার স্থবিরতায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চরম জনদুর্ভোগ 4 Views আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা Distriktsnyheder আমতলীতে যানজট নিরসন ও খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিশেষ অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা জেলা  প্রতিনিধি,বরগুনা 36 Views বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ Distriktsnyheder বরিশাল মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ 21 Views বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* Distriktsnyheder বছরের পর বছর প্রতিশ্রুতি, তবুও পাকা হয়নি সানিয়াজান এর ৫ নং ওয়ার্ডের কাঁচা রাস্তা* 85 Views ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী Distriktsnyheder ঠাকুরগাঁওয়ে নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র সহায়তা, পছন্দমতো কিনলেন প্রয়োজনীয় সামগ্রী 42 Views জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা Distriktsnyheder জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা 36 Views ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন Distriktsnyheder ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন 48 Views