শেরপুর

শেরপুরে উপদেষ্টার গাড়িবহরে হামলা

শেরপুরের গারো পাহাড়ে পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষে স্থানীয়দের বিক্ষোভ চলাকালে উপদেষ্টা রিজওয়ানা হাসানের গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের ওপর হামলা হয়েছে।..
Eidok پر شیئر
শেরপুরে উপদেষ্টার গাড়িবহরে হামলা
تصویر: ماخوذ

এসময় অন্তত চার সাংবাদিক আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের দাওধারায় এ ঘটনায় ঘটে। দাওধারায় থেকে ফেরার সময় বনে অবৈধ দখলদারের লোকজন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা সাংবাদিকদের ওপর এই হামলা করে বলে অভিযোগ উঠেছে।সরকারের বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ নালিতাবাড়ীর দাওধারায় উপজেলা প্রশাসন কর্তৃক প্রস্তাবিত পিকনিক স্পট পরিদর্শনে আসেন। এসময় আওয়ামী লীগ আমলের বনে দেওয়া অবৈধ বিদ্যুৎ সংযোগ ও অবৈধ দখল, পাথর ও বালু উত্তোলন নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়। এছাড়াও দাওধরা পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষ-বিপক্ষে লোকজন বিতণ্ডায় লিপ্ত হয়। যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এসময় এখন টেলিভিশনের প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, বাংলা টিভির নাঈমসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হন। এসময় সাংবাদিক সৌরভকে উপদেষ্টার গাড়িতে তুলে নিলে উপদেষ্টার গাড়ির ওপরও চড়াও হয় তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 
 
হামলার শিকার সাংবাদিক জাহিদুল হক সৌরভ বলেম, ‘আমি কিছু বুঝতে পারলাম না। কেন যে আমার ওপর হামলা করা হলো। আমি এ ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তি দাবি করছি।এ বিষয়ে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন, ‘বালু পাথর খেকোদের বিরুদ্ধে প্রশ্ন করায় স্থানীয় চেয়ারম্যানের ভাইসহ দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দোষীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’ এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে, তাদের আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে ضلع کی خبریں নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 70 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল ضلع کی خبریں ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ضلع کی خبریں খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 53 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ضلع کی خبریں কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 70 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ضلع کی خبریں সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 64 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন ضلع کی خبریں সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 128 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ ضلع کی خبریں সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 69 Views