যশোর নাইট গার্ডের মরদেহ উদ্ধার, পোস্ট অফিস কর্মচারী রবিউল | আই নিউজ বিডি

যশোর

যশোর নাইট গার্ডের মরদেহ উদ্ধার, পোস্ট অফিস কর্মচারী রবিউল

যশোরের প্রধান ডাকঘর থেকে নাইটগার্ড রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।..
Partager sur Eidok
যশোর নাইট গার্ডের মরদেহ উদ্ধার, পোস্ট অফিস কর্মচারী রবিউল
Photo : collectée

যশোরের প্রধান ডাকঘর থেকে নাইটগার্ড রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধুয়াইল গ্রামের আকবর আলীর ছেলে।রাতে ডিউটি করতে আসেন। সকালে সহকর্মীরা দেখেন তার মরদেহ পড়ে আছে পেছনের একটি নির্মাণাধীন ঘরে। পরে পুলিশকে খবর দেয়া হয় । 

রবিউলের শ্যালক শামীম জানান, তার দুলাভাই মাগুরা থেকে মাস দুয়েক আগে বদলি হয়ে আসেন। তার এক মেয়ে, এক ছেলে স্ত্রী মাগুরায় থাকেন। কেন এমনটি হয়েছে তারা বুঝতে পারছেন না। 


এ বিষয়ে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের সুপার মনিরুল আল নূর জানান, রবিউল তাদের নাইটগার্ড ছিলেন। রাতে সে নিয়মিত ডিউটি করেন। পাশে নির্মাণাধীন একটি ভবন রয়েছে। সকালে ওই ভবনের নিচতলার একটি রুমে রবিউলের মরদেহ পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। পরে তাদেরকে খবর দিলে বিষয়টি পুলিশকে জানানো হয়। 
প্রত্যক্ষদর্শীরা জানান, রুবেলের গলায় দড়ি পেঁচানো ছিল। দেখে মনে হচ্ছে ঝুলে আত্মহত্যা করেছে। ওই রশি চিকন হয় পড়ে গেছে । এতে তার মাথাও ফেটে গেছে। 
এলাকায় উৎসুক জনতা ভিড় করেছে প্রধান ডাকঘরে। আত্মহত্যা নাকি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে ধ্রুম্রজাল সৃষ্টি হয়েছে।


এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, পুলিশ খোঁজখবর নিচ্ছে। প্রতিষ্ঠানের বিভিন্ন সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Nouvelles du district ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 9 Views ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড Nouvelles du district ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড 10 Views গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি Nouvelles du district গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ও ১০ কারখানায় ছুটি 15 Views ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি Nouvelles du district ফরিদপুরে রাজনৈতিক সংঘর্ষে কৃষক দল নেতা নিহত: মহাসড়কে অস্থিরতা ও উত্তপ্ত পরিস্থিতি 64 Views ফরিদপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Nouvelles du district ফরিদপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 267 Views ফরিদপুরে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: অস্বাস্থ্যকর খাদ্যপণ্য ও অনিয়মে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা Nouvelles du district ফরিদপুরে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: অস্বাস্থ্যকর খাদ্যপণ্য ও অনিয়মে ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা 36 Views বগুড়া শেরপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে ‘জয় বাংলা’ স্লোগান Nouvelles du district বগুড়া শেরপুরে সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে ‘জয় বাংলা’ স্লোগান 37 Views