কুলাউড়ায় গাছ থেকে পাখি নামাতে গিয়ে অভি নামে এক কিশোরের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের লংলা ভ্যালী ক্লাব মাঠে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দশ বছরের এক শিশু। নিহত শিশুটির নাম মো. আব্দুল্লাহ আল মাহমুদ অভি।..
Eidok-এ শেয়ার
কুলাউড়ায় গাছ থেকে পাখি নামাতে গিয়ে অভি নামে এক কিশোরের মৃত্যু
ছবি: সংগৃহীত

 

রবিবার (২৫ মে) বিকেলে লংলা ভ্যালী ক্লাব মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ চলছিল। খেলার একপর্যায়ে মাঠের পাশে হঠাৎ করে গাছের নিচ থেকে কিছু পড়ার শব্দ পাওয়া যায়। উপস্থিত দর্শক ও খেলোয়াড়রা দৌড়ে গিয়ে দেখতে পান, এক শিশু রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, অভি মাঠের পাশের একটি গাছে উঠে পাখি নামানোর চেষ্টা করছিল। এ সময় দুর্বল ডাল ভেঙে গেলে সে নিচে পড়ে যায় এবং নাক দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।

 

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে মোটরসাইকেলে করে কুলাউড়ার মুসলিম এইড হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত সিলেটের ইবনে সিনা হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছিল। কিন্তু এর আগেই শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

 

অভির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর বিষাদ। ছোট্ট শিশুটির এমন করুণ মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

বগুড়ার সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান জেলার খবর বগুড়ার সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান 19 ভিউ সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন জেলার খবর সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন 27 ভিউ ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ জেলার খবর ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ 30 ভিউ সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ জেলার খবর সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ 50 ভিউ নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা জেলার খবর নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা 38 ভিউ লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলার খবর লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ 39 ভিউ শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ জেলার খবর শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ 44 ভিউ