ফুলবাড়ীয়ায় ভূমি মেলা উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

ফুলবাড়ীয়ায় ভূমি মেলা উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
Auf Eidok teilen
ফুলবাড়ীয়ায় ভূমি মেলা উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি
Foto: Archiv

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি—এই প্রতিপাদ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা ভূমি অফিসে “ভূমি মেলা–২০২৫” উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) সকালে ফুলবাড়িয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে, ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিন দিনব্যাপী (২৫–২৭ মে) মেলাটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।

পরে জনসচেতনতামূলক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার।
কালাদহ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান সজিবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোজাম্মেল হক, ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হালিম, ফুলবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ লুৎফর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, ডিজিটাল ও নাগরিকবান্ধব করার লক্ষ্যে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে, জমির দাখিলা, দলিল ও দখল থাকলে নামজারির ক্ষেত্রে হয়রানি ছাড়াই সেবা দ্রুত ও সহজে দেওয়া সম্ভব হচ্ছে। আমরা সেই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।”

আলোচনা পর্ব শেষে সেবাগ্রহীতাদের জন্য তিন দিনব্যাপী চারটি স্টল উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার।

এর আগে ভূমি মেলা উপলক্ষে ভূমি অফিস প্রাঙ্গণ থেকে প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার, সার্ভেয়ার মোঃ হুমায়ুন কবীর খান, নাজির জাহিদ হাসান, ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাগণ, অফিস স্টাফ, উদ্যোক্তা ও উপকারভোগীগণ।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Andere নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 51 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Andere নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andere সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andere সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andere শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 87 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andere গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 128 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andere ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views