চুরি করতে গিয়ে ধরা পড়লেন ছাত্রলীগ নেতা: মধ্যরাতে মোবাইল নিয়ে পালানোর চেষ্টায় হাতেনাতে আ'ট'ক

চাঁপাইনবাবগঞ্জে মোবাইল ও নগদ টাকা চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি। গভীর রাতে স্থানীয়দের হাতে আটক হয়ে পুলিশের কাছে সোপর্দ হন তিনি। ঘটনার বিস্তারিত জানতে হতবাক সবাই।..
اشتراک‌گذاری در Eidok
চুরি করতে গিয়ে ধরা পড়লেন ছাত্রলীগ নেতা: মধ্যরাতে মোবাইল নিয়ে পালানোর চেষ্টায় হাতেনাতে আ'ট'ক
عکس: گردآوری‌شده

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতার চুরি করতে গিয়ে ধরা পড়ার ঘটনাটি স্থানীয় পর্যায়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মধ্যরাতে বাড়িতে ঢুকে মোবাইল ও নগদ টাকা চুরির চেষ্টাকালে এলাকাবাসীর হাতে ধরা পড়েন ছাত্রলীগের ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের এক নেতা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, শনিবার (২৪ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের চাইপাড়া গ্রামের বাসিন্দা মিজানের বাড়িতে চুরি করতে যান নাহিদ (১৯)। তিনি একই এলাকার বাসিন্দা ও ছাত্রলীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি। স্থানীয়ভাবে ‘নাহিদ জিয়া ডাক্তারের ছেলে’ নামে পরিচিত তিনি।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাতে মিজান ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের ভেতরে ঢুকে মোবাইল ফোন ও কিছু নগদ অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন নাহিদ। হঠাৎ ঘরের কিছুর আওয়াজ পেয়ে একজন সদস্য জেগে ওঠেন এবং বিষয়টি পরিবারের অন্যদের জানালে তারা চোরকে ধাওয়া করেন।

চোর পালানোর চেষ্টা করলেও এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা মিজান পরিবারের দাবি অনুযায়ী তাদের বাড়ি থেকেই নেওয়া হয়েছিল।

ঘটনার খবর পেয়ে সকালে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আটক নাহিদকে থানায় নিয়ে যায়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, “চুরি করতে গিয়ে জনগণের হাতে আটক হওয়া ওই যুবক ছাত্রলীগের একজন ওয়ার্ড পর্যায়ের নেতা। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যাই এবং তাকে হেফাজতে নেই। তার বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ বিষয়ে ছাত্রলীগের স্থানীয় ইউনিট থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনার পর থেকে এলাকাজুড়ে নানান আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

স্থানীয়রা বলছেন, ছাত্ররাজনীতির নামে বিভিন্ন সময় যুবকদের অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর নজির বাড়ছে। তারা এমন ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ سیاست শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার রেশ: গোপালগঞ্জের একটি থানায় অগ্নিসংযোগ 45 Views উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন سیاست উত্তর দুর্গাপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রেজাউল রেজার উঠান বৈঠক, চাইলেন দোয়া ও সমর্থন 32 Views বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী سیاست বিদেশে বসে ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রিজভী 64 Views শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ سیاست শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি নোটিশ 78 Views গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর سیاست গোপালগঞ্জে অস্থিরতা ও নাশকতা: আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 58 Views গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান سیاست গোপালগঞ্জের দেশপ্রেমিক ও নিরীহ নাগরিকদের রক্ষা করা আমাদের দায়িত্ব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 84 Views আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি سیاست আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে ভাঙ্গায় এমপি বাবুলের র‍্যালি 86 Views