ফুলবাড়ীয়ায় কামিল অনুমোদন পেলো কে.আই. ফাজিল মাদ্রাসা 

ফুলবাড়ীয়ায় কামিল অনুমোদন পেলো কে.আই. ফাজিল মাদ্রাসা 
Auf Eidok teilen
ফুলবাড়ীয়ায় কামিল অনুমোদন পেলো কে.আই. ফাজিল মাদ্রাসা 
Foto: Archiv
 
 
 
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম (কে.আই) ফাজিল মাদ্রাসা কামিল (স্নাতকোত্তর) স্তরে উন্নীত হওয়ায় এক আনুষ্ঠানিক শুকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২২ মে) বাদ যোহর মাদ্রাসার হলরুমে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউনুছ আলী। দোয়া মাহফিল পরিচালনা করেন ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক এ কে এম শামসুজ্জোহা।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাও. মো. তাজাম্মুল ইসলাম, আরবি বিষয়ের সহকারী অধ্যাপক মাও. মো. শামসুদ্দিন এবং শিক্ষার্থী প্রতিনিধি ফাহাদ ও মারুফ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র মোজাহিদুল ইসলাম।
 
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাও. ইউনুছ আলী বলেন, “এটি ফুলবাড়ীয়াবাসীর বহুদিনের স্বপ্নপূরণ। এখন থেকে এলাকার শিক্ষার্থীদের আর বাহিরে যেতে হবে না কামিল পড়ার জন্য। এই অর্জন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সম্মিলিত প্রয়াসের ফসল।” তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, প্রো-ভিসি, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে কৃতজ্ঞতা জানান।
 
উল্লেখ্য, ০২ মার্চ ২০২৩ তারিখে অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে গঠিত ৩ সদস্যবিশিষ্ট পরিদর্শন টিম ৩০ এপ্রিল ২০২৫ তারিখে মাদ্রাসাটি সরেজমিনে পরিদর্শন করে। এরপর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে ২১ মে ২০২৫ তারিখে রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে দুই বছর মেয়াদি হাদিস বিভাগে কামিল (স্নাতকোত্তর) পর্যায়ের প্রাথমিক পাঠদানের অনুমতি প্রদান করা হয়। স্মারক নম্বর: ইআবি/পরি/কামিল.প্রা.পা ময়-২৪৬/২০২৪/১৪৭৬১২
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

এইচএসসির ফল পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের Religion und Bildung এইচএসসির ফল পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের 20 Views শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়—বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে সচেতনতামূলক কর্মসূচি Religion und Bildung শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়—বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে সচেতনতামূলক কর্মসূচি 77 Views খানসামায় মূর্তি উদ্ধারের দাবি, মুকুট ও নকশা নিয়ে নানা প্রশ্ন Religion und Bildung খানসামায় মূর্তি উদ্ধারের দাবি, মুকুট ও নকশা নিয়ে নানা প্রশ্ন 281 Views বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত Religion und Bildung বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নে ইউনেস্কোর সহায়তা ও ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত 75 Views চাঁদপুরের আধ্যাত্মিক সাধক মাওলানা মোখতার আহমদের সৌদি সফর ও কাবাঘরের চাবি স্পর্শের বিরল ইতিহাস Religion und Bildung চাঁদপুরের আধ্যাত্মিক সাধক মাওলানা মোখতার আহমদের সৌদি সফর ও কাবাঘরের চাবি স্পর্শের বিরল ইতিহাস 98 Views মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী Religion und Bildung মায়ের চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন, সহযোগিতা চান ইবি শিক্ষার্থী 83 Views সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ Religion und Bildung সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নয়নে তালা প্রেসক্লাবকে ২ লাখ টাকা বরাদ্দ 121 Views