নড়াইলের লোহাগড়ায় মাংস বিক্রেতাকে কুপিয়ে জখম। | আই নিউজ বিডি

নড়াইল

নড়াইলের লোহাগড়ায় মাংস বিক্রেতাকে কুপিয়ে জখম।

লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন মাংস ব্যাবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা।..
Eidok-এ শেয়ার
নড়াইলের লোহাগড়ায় মাংস বিক্রেতাকে কুপিয়ে জখম।
ছবি: সংগৃহীত

লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন মাংস ব্যাবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা।

 

বৃহস্পতিবার বেলা ১ টার দিকে শহরের রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত সাহেব শেখ (৩৫) শহরের শিঙ্গা ৮ নং ওয়ার্ডের মৃত-বারিক শেখের ছেলে। তিনি পেশায় একজন মাংস ব্যবসায়ী।

 

এলাকাবাসী ও আহতের স্বজন সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার (২২ মে) সকালে লক্ষ্মীপাশা চৌরাস্তার মাংস পট্টিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহরের সিঙ্গা এলাকার লোকজনদের সাথে পাশ্ববর্তী দাসেরডাঙ্গা গ্রামের লোকজনদের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। এর জের ধরে দুপুর পৌনে ১ টার দিকে সাহেব শেখ লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার থেকে কাজ শেষে এড়েন্দার দিকে যাওয়ার পথে,রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎপেতে পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে সাহেব শেখকে কুপিয়ে গুরুতর জখম করে।

 

এলাকাবাসী আহত অবস্থায় তাকে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন,ঘটনার তদন্ত চলছে,দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য অভিযান শুরু হয়েছে।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার جرم মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 87 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন جرم কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 43 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ جرم আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 65 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ جرم সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 92 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু جرم থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ جرم সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি جرم কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 106 Views