রাজউকের সার্ভারে সাইবার হানা: বাতিল করা হলো হ্যাককৃত ভবনের অনুমোদন

****
Eidok पर शेयर करें
রাজউকের সার্ভারে সাইবার হানা: বাতিল করা হলো হ্যাককৃত ভবনের অনুমোদন
फ़ोटो: संग्रहीत

জাহিদ হাসান:  রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) তাদের সার্ভারে সাইবার অনুপ্রবেশের মাধ্যমে একাধিক ভবনের অনুমোদন আদায়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং ইতোমধ্যে জালিয়াতির মাধ্যমে নেওয়া অনুমোদনগুলো বাতিল করেছে।

 

রাজউকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার ‘ইসিপিএস’ সার্ভারে একটি চক্র মাত্র ১৭ মিনিটের মধ্যে একটি ১৫ তলা ভবনের অনুমোদন আদায় করে, যা মূলত জলাভূমি ও উচ্চতা সীমাবদ্ধতার কারণে আগে অনুমোদিত হয়নি। সাইবার হানার পর রাজউকের ভবন অনুমোদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

 

পরবর্তী তদন্তে আরও তিনটি ভবনের অনুমোদন প্রক্রিয়া একই চক্রের মাধ্যমে প্রায় শেষ পর্যায়ে ছিল বলে জানায় রাজউক। ঘটনার পরপরই সার্ভার বন্ধ করে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

 

রাজউকের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন নকশাগুলো যাচাই করতে গিয়ে রাবেয়া বারী নামে এক প্রকৌশলীর স্বাক্ষর খুঁজে পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে মতিঝিলের 'নীল নকশা' নামক একটি কম্পিউটার দোকানের কর্মী স্বপনের নাম। অভিযানে রাজউক জানতে পারে, এই দোকান থেকে অননুমোদিতভাবে নকশা অনুমোদনের চেষ্টা করা হয় এবং রাজউকের নির্ধারিত ফি দোকানের মালিক এনামুলের ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা হয়।

 

রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, “এ ধরনের ঘটনা অনভিপ্রেত। জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য প্রযুক্তিগত নিরাপত্তা জোরদার করা হবে।”

 

রাজউক জানিয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ अपराध লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২ 42 Views যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ अपराध যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ 74 Views আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার अपराध আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার 88 Views ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক अपराध ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক 67 Views মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা अपराध মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা 414 Views নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক अपराध নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক 53 Views সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও শ্যালক আটক अपराध সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও শ্যালক আটক 23 Views