গোপালগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুবিধাভোগীদের হাতে… | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তা চেক বিতরণ

গোপালগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা ২০২৪-২৫ অর্থবছরে সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠিত..
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তা চেক বিতরণ
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: 

গোপালগঞ্জ জেলা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক ২০২৪-২৫ অর্থবছরে সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) মুহম্মদ কামরুজ্জামান। 

বৃহস্পতিবার (২২ মে '২৫) সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় সুবিধাভোগীদের মাঝে আর্থিক সহায়তার এ চেক বিতরণ করা হয়। অসহায় বয়োজ্যেষ্ঠ এ সকল সুবিধাভোগীরা ঝামেলা মুক্ত সরকারি বরাদ্দের আর্থিক সহায়তার চেক পেয়ে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হারুন-অর-রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম. তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, সহকারী কমিশনার শাহরিয়ার আহমেদ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

コメント 0

コメントがありません

関連記事

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 法律-裁判所 তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 59 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 法律-裁判所 নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 46 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 法律-裁判所 আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 62 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 法律-裁判所 খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 63 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 法律-裁判所 শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 32 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 法律-裁判所 ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 78 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 法律-裁判所 প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 51 Views