ঝিনাইগাতীতে ৮১ বোতল মদ ও পিকআপসহ গ্রেফতার ২

শেরপুরের ঝিনাইগাতীতে ৮১ বোতল ভারতীয় মদ ও একটি পিকআপসহ মো. আব্বাস আলী (২০) ও মো. শহিদুল ইসলাম (২৬) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা।..
Compartir en Eidok
ঝিনাইগাতীতে ৮১ বোতল মদ ও পিকআপসহ গ্রেফতার ২
Foto: archivo

২১ মে বুধবার ভোরে উপজেলার খৈলকুড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্বাস আলী উপজেলার নলকুড়া এলাকার আজাদ হোসেনের ছেলে এবং শহিদুল ইসলাম গজারীকুড়া এলাকার জয়নাল আবেদিনের ছেলে।র‌্যাব জানায়, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী ভারতীয় মদ বিক্রয়ের উদ্দেশ্যে শেরপুর শহরের দিকে পিকআপযোগে রওনা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে খৈলকুড়া এলাকার মিজান কারওয়াশ সংলগ্ন পাকা রাস্তায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে র‌্যাব-১৪’র সদস্যরা। এসময় একটি সন্দেহভাজন পিকআপ থামিয়ে আব্বাস আলী ও শহিদুলকে আটক করা হয়।পরে পিকআপ থেকে তাদের হেফাজতে থাকা ৮১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এটিএম আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার দুপুরে তাদের ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে Noticias del distrito নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 70 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল Noticias del distrito ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন Noticias del distrito খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 53 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ Noticias del distrito কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 71 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার Noticias del distrito সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 64 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন Noticias del distrito সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 128 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ Noticias del distrito সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 69 Views