ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে দুই শ্রমিকের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী পাহাড়ের দরবেশ তলা ও বড় গজনী চৌরাস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় বন্য হাতির আক্রমণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।..
שיתוף ב-Eidok
ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে দুই শ্রমিকের মৃত্যু
צילום: ארכיון

মঙ্গলবার (২০ মে) রাত সোয়া ৯ টার দিকে দরবেশ তলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকাশ মিয়া (৪০) গান্ধীগাঁও গ্রামের ছলিমুদ্দিন তালুকদারের ছেলে এবং পেশায় শ্রমিক । অপরদিকে, এফিলিস মারাক (৫০) বড় গজনী গ্রামের সহেন্দ্র মারাকের ছেলে এবং তিনিও কৃষি শ্রমিক  হিসেবে কাজ করতেন।স্থানীয়রা জানান, গেল কয়েকদিন যাবত গজনী বিট ফরেস্ট অফিস সংলগ্ন হালচাটি কোচপাড়া এলাকায় কয়েকটি বন্য হাতির দল অবস্থান করছিল। মঙ্গলবার রাতে আকাশ ওই এলাকায় চলাচলের সময় হঠাৎ বন্য হাতির দল তার ওপর আক্রমণ করে এবং মুখে পা দিয়ে পিষ্ট করে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, এফিলিস মারাক তার বাড়ির পাশে বড় গজনী চৌরাস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করার সময় বন্য হাতির দল তার ওপরও আক্রমণ করে, যার ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন বলেন, ‘আকাশের মৃত্যুর বিষয়ে আমরা ব্যবস্থা নেওয়ার সময় এফিলিস মারাকের মৃত্যুর তথ্য পাই। তার লাশ স্থানীয়দের মাধ্যমে জঙ্গল থেকে উদ্ধার করার চেষ্টা চলছে। আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।’বন্য হাতির আক্রমণে এই দুইজনের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা বন বিভাগের প্রতি বন্য হাতির চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে חדשות המחוז নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 70 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল חדשות המחוז ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন חדשות המחוז খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 53 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ חדשות המחוז কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 70 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার חדשות המחוז সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 64 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন חדשות המחוז সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 128 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ חדשות המחוז সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 69 Views