যশোর

যশোরে তক্ষক সাপসহ দুই পাচারকারী আটক

যশোরের শার্শায় অভিযান চালিয়ে বন্যপ্রাণী তক্ষক নামক সাপসহ করিম হোসেন(৪৮) ও মামুনুর রশীদ(৪২) নামে দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি ন..
Dela på Eidok
যশোরে তক্ষক সাপসহ দুই পাচারকারী আটক
Foto: arkiv

যশোরের শার্শায় অভিযান চালিয়ে বন্যপ্রাণী তক্ষক নামক সাপসহ করিম হোসেন(৪৮) ও মামুনুর রশীদ(৪২) নামে দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম।

এর আগে সোমবার(১৯ মে) রাত ১০ টা ৩৫ মিনিটের দিকে উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক করিম হোসেন মাটিপুকুর গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর ছেলে ও মামুনুর রশীদ মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

পুলিশ জানায়, বন্যপ্রানী পাচারের গোপন খবরে উপজেলার মাটিপুকুর গ্রামে অভিযান চালিয়ে করিম হোসেন ও মামুনুর রশীদকে আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে করিমের বসত ঘরের ভিতরে প্লাস্টিকের বাস্কেটের ভিতর রাখা বন্য প্রাণী একটি তক্ষক সাপ উদ্ধার করে। পুলিশ আরো জানায়,আসামী করিম হোসেনের বিরুদ্ধে থানায় একই অপরাধের আরো একটি মামলা রয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কেএম রবিউল ইসলাম জানান, এ সংক্রান্তে থানায় মামলা রুজু করা হয়েছে এবং আটকদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা Brott গাজীপুরে শ্রমিক বিক্ষোভের উত্তাপ: পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়কে স্থবিরতা 20 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে  মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ Brott সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সংগঠনের আড়ালে মানহানিকর নিউজ প্রচারসহ হুমকির অভিযোগ 50 Views কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য Brott কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পলাতক, এলাকায় চাঞ্চল্য 76 Views চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক Brott চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ, সদর হাসপাতালের কর্মী আটক 83 Views সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী Brott সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু আস্তানা গুঁড়িয়ে দিল বাহিনী 101 Views মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট Brott মাধবপুরে সড়কে আবারও ডা'কা'তি, যাত্রীকে পি'টিয়ে মা'লা'মা'ল লুট 59 Views ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Brott ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 73 Views