নালিতাবাড়ীতে ৩৮ বস্তা ভারতীয় জিরাসহ গ্রেফতার ২

শেরপুরের নালিতাবাড়ীতে ৩৮ বস্তায় ১১৪০ কেজি ভারতীয় জিরাসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।..
Поделиться в Eidok
নালিতাবাড়ীতে ৩৮ বস্তা ভারতীয় জিরাসহ গ্রেফতার ২
Фото: из открытых источников

মঙ্গলবার (২০ মে ) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে উপজেলার নালিতাবাড়ী টু কালাকুমা সড়কের মন্ডলিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা গ্রামের নূর মোহাম্মদের পুত্র ওমর ফারুক (৩২) ও তারানী গ্রামের রবি হোসেনের পুত্র আশরাফুল করিম রাসেল (৩০)।থানা পুলিশ সূত্র জানায়, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা জিরা ভটভটি গাড়ীতে করে নালিতাবাড়ীর দিকে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪ টার দিকে উপজেলার নালিতাবাড়ী টু কালাকুমা সড়কের মন্ডলিয়াপাড়া তারু মিয়ার বাড়ী সংলগ্ন পাকা রাস্তার উপর অবস্থান নেয় পুলিশ। এমন সময় নালিতাবাড়ীর দিকে আসা একটি ভটভটি গাড়ী থামনোর সংকেত দিলে গাড়ী থামিয়ে গাড়ীতে থাকা ৩ ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে ২ জনকে গ্রেফতার করে পুলিশ এবং ভটভটি ভর্তি ৩৮ বস্তায় ১১৪০ কেজি জিরা ও ভটভটি গাড়ী জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেফতারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে Районные новости নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 70 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল Районные новости ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন Районные новости খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 53 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ Районные новости কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 70 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার Районные новости সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 64 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন Районные новости সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 128 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ Районные новости সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 69 Views