কুলাউড়ায় অসহায় গৃহকর্মীর ভূমি দখলের অপরাধে ২ ভাই জেলহাজতে

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গড়গাঁও গ্রামে ভূমি দখলের ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে দুই ভাইকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।..
Bagikan di Eidok
কুলাউড়ায় অসহায় গৃহকর্মীর ভূমি দখলের অপরাধে ২ ভাই জেলহাজতে
Foto: dikumpulkan

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গড়গাঁও গ্রামে ভূমি দখলের ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে দুই ভাইকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ অভিযান পরিচালনা করেন।

 

ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভুক্তভোগী হেনা বেগম পেশায় গৃহকর্মী। অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি।

 

তার পরিবারের মালিকানাধীন ৭ শতক জমি দীর্ঘদিন ধরে একই এলাকার ছালেক মিয়া ও তার ভাই জায়েদ মিয়া জোরপূর্বক দখল করে রেখেছিলেন। জমি উদ্ধারে সহায়তার জন্য হেনা বেগম সম্প্রতি সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেন।

 

অভিযোগের ভিত্তিতে একাধিকবার উভয় পক্ষকে নিয়ে শুনানি অনুষ্ঠিত হলেও অভিযুক্তরা জমির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। সোমবার সকালে ভূমি অফিসের সার্ভেয়ার সরেজমিনে তদন্ত করে জমি দখলের অভিযোগের সত্যতাএরপর ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ভাই ছালেক ও জায়েদকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, দুই ভাই ছালেক ও জায়েদ খুবই দুষ্ট চরিত্রের লোক। শুনানির সময় তারা জমির কোনো বৈধ মালিকানা দলিল দেখাতে পারেননি।

 

তিনি জানান, ভূমি অপরাধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী মৌলভীবাজার জেলায় এটাই প্রথম কারাদণ্ড প্রদান করা হলো। পান।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Lainnya জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 46 Views জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Lainnya জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 19 Views জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব Lainnya জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ ফরিদগঞ্জের ফখরুল ইসলাম, স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব 48 Views ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Lainnya ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 88 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Lainnya বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 132 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Lainnya নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 127 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Lainnya নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 167 Views