নকলায় ভেজাল কসমেটিকস কারখানা সিলগালা

শেরপুরের নকলা উপজেলার ধুকুরিয়া এলাকায় ‘পলিন কসমেটিক অ্যান্ড হারবাল প্রোডাক্ট’ নামে একটি প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে কসমেটিকস তৈরি,..
Eidok'ta paylaş
নকলায় ভেজাল কসমেটিকস কারখানা সিলগালা
Fotoğraf: derleme

মজুত ও সরবরাহ করছিল—এমন তথ্যের ভিত্তিতে ১৮ মে (শনিবার) বিকেল ৫টায় সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর প্রাপ্ত তথ্য অনুযায়ী, উক্ত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কোনো প্রকার অনুমোদন ছাড়াই অবৈধভাবে নিম্নমানের ও বেজাল কসমেটিকস পণ্য তৈরি করে বাজারজাত করে আসছিল। এ ছাড়া পণ্যগুলো তৈরি হচ্ছিল সম্পূর্ণ অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছিল।
অভিযানকালে প্রতিষ্ঠানটির ভেতরে মেয়াদবিহীন রাসায়নিক উপাদান, পণ্যের গায়ে সঠিক লেবেল না থাকা, অনুমোদনের কোনো বৈধ কাগজপত্র না থাকা এবং বাজারজাত করার জন্য প্রস্তুত বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী পণ্য পাওয়া যায়। এসব অপরাধের ভিত্তিতে আইন অনুযায়ী কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়।অভিযান পরিচালনার সময় নকলা থানা পুলিশের একটি টিম, এনএসআই কর্মকর্তারা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার বলেন, তাদের মেনুতে উল্লেখিত ৪৪ টি পণ্যের মধ্যে ২৭ টির সেম্পল আমরা সংগ্রহ করেছি। তারা কোনো বৈধ কাগজপত্র না দেখাতে পারায় এবং যথাযথ নিয়ম পালন না করে এসব উৎপন্ন করায় এটি সিলগালা করা হলো। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে İlçe Haberleri নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 70 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল İlçe Haberleri ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন İlçe Haberleri খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 53 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ İlçe Haberleri কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 70 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার İlçe Haberleri সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 64 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন İlçe Haberleri সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 128 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ İlçe Haberleri সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 69 Views