হবিগঞ্জে তিন কোটি টাকার মূল্যে ভারতীয় পণ্য ও যানবাহন জব্দ | আই নিউজ বিডি

হবিগঞ্জ

হবিগঞ্জে তিন কোটি টাকার মূল্যে ভারতীয় পণ্য ও যানবাহন জব্দ

****
Eidok-এ শেয়ার
হবিগঞ্জে তিন কোটি টাকার মূল্যে ভারতীয় পণ্য ও যানবাহন জব্দ
ছবি: সংগৃহীত

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জে সীমান্তে গত তিন দিনে চোরাচালানবিরোধী ১১টি পৃথক অভিযানে প্রায় ০২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৮২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও যানবাহন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

 এসব পণ্যের মধ্যে রয়েছে আইফোনের ডিসপ্লে, চকলেট, কসমেটিক্স, ছাদের টালি টাইল্স, হিমায়িত গরুর মাংস, গাঁজা, বিয়ার, ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, বাংলাদেশি রাবার, বাই-সাইকেল ও ট্রাক।

বিজিবি সূত্রে জানা যায়, চিমটিবিল বিওপি'র অধীনে একাধিক অভিযানে ০১ কোটি ৬৭ লাখ ১৮ হাজার ১৭০ টাকা মূল্যের আইফোন ও অন্যান্য দামী ফোনের ডিসপ্লে ও চকলেট আটক করা হয়। মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পরিচালিত আরো দুটি পৃথক অভিযানে ০১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স টাইল্স এর আড়ালে লুকায়িত অবস্থায়, মাছের খাবারের আড়ালে ভারতীয় হিমায়িত গরুর মাংস ও একটি ট্রাক জব্দ করা হয়।

অন্যদিকে, সিন্দুরখান, কাকমারাছড়া, দুধপাতিল, রাজেন্দ্রপুর ও তেলিয়াপাড়া বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সাতটি অভিযানে ০১ লাখ ৬৯ হাজার ৬৫০ টাকা মূল্যের ১২ কেজি গাঁজা, ১৮ বোতল বিয়ার, ৭৫ বোতল ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, রাবার ও বাই-সাইকেল আটক করা হয়।

আটককৃত মালামাল ও যানবাহন যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় ও জেলা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে এবং পৃথক মামলা দায়ের করা হয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, "সীমান্তে চোরাচালান ও মাদক প্রবেশ রোধে আমরা সর্বদা তৎপর। শ্রীমঙ্গল সেক্টরের অধীনে এসব সফল অভিযান দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে বড় ভূমিকা রাখছে"।

তিনি আরও বলেন, "জনগণের সহায়তায় বিজিবি অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ। কেউ অবৈধ কার্যকলাপ সম্পর্কে তথ্য পেলে অনুগ্রহ করে দ্রুত আমাদের জানাতে অনুরোধ করছি"।

বিজিবি জানিয়েছে, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির আওতায় সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিত আকস্মিক অভিযান চালানো হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ অপরাধ ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 ভিউ ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অপরাধ ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 ভিউ চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি অপরাধ চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 33 ভিউ মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা অপরাধ মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 70 ভিউ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা অপরাধ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 73 ভিউ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার অপরাধ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 ভিউ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ অপরাধ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 146 ভিউ