ঝিনাইগাতীতে ধানখেতে বার্মিজ প্রজাতির অজগর

শেরপুরের ঝিনাইগাতীতে ধানখেত থেকে বার্মিজ প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।..
Partilhar no Eidok
ঝিনাইগাতীতে ধানখেতে বার্মিজ প্রজাতির অজগর
Foto: arquivo

পরে ১৭ মে শনিবার রাতে উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া রেঞ্জের গহীন বনে সেটিকে অবমুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের রাংটিয়া রেঞ্জের রাংটিয়া সদর বিট অফিসার মো. শাহজাহান।বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর গ্রামের একটি ধানখেতে একটি অজগর সাপ দেখতে পেয়ে বন বিভাগে খবর দেন স্থানীয়রা। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেন। পরে সাপটিকে রাংটিয়া রেঞ্জের আওতাধীন গভীর বনে নিরাপদভাবে অবমুক্ত করা হয়।
বন বিভাগের রাংটিয়া রেঞ্জের রাংটিয়া সদর বিট অফিসার মো. শাহজাহান বলেন, খবর পাওয়ার পরপরই রাংটিয়া রেঞ্জের অধীনস্থ বন বিভাগের একদল কর্মী দ্রুত ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর গ্রামে পৌঁছান। সেখানে একটি ধানখেত থেকে একটি বড় আকৃতির বার্মিজ প্রজাতির অজগর সাপ সতর্কভাবে উদ্ধার করা হয়, যাতে জনসাধারণের কোন ক্ষতি না হয় এবং সাপটিও কোনো প্রকার আঘাত না পায়।তিনি আরও বলেন, বার্মিজ অজগর সাধারণত মানুষের জন্য খুব একটা বিপজ্জনক নয়। তবে এটি একটি সংরক্ষিত বন্যপ্রাণী। একে প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। তাই সাপটির নিরাপত্তা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার স্বার্থে অজগরটিকে রাংটিয়া রেঞ্জের অন্তর্গত একটি গভীর ও নিরাপদ বনে অবমুক্ত করা হয়েছে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে Notícias do distrito নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 70 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল Notícias do distrito ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন Notícias do distrito খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 53 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ Notícias do distrito কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 72 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার Notícias do distrito সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 64 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন Notícias do distrito সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 128 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ Notícias do distrito সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 69 Views