গোপালগঞ্জে ৪৮ অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন সামগ্রী বিতরণ | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে ৪৮ অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন সামগ্রী বিতরণ

গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৮ অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন সামগ্রী বিতরণ অনুষ্ঠিত..
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জে ৪৮ অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন সামগ্রী বিতরণ
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: 

গোপালগঞ্জ সদর উপজেলার আওতাধীন ২১টি ইউনিয়নের মোট ৪৮ জন অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২০২৪—২০২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়। 

গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৭ মে '২৫) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সেলাই মেশিন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। 


এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ—পরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, গোপালগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আরিফ জামিল ফারুকী সহ বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, সুবিধাভোগী মহিলারা সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান জানান,  গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়ন থেকে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে চলতি অর্থবছরের (২০২৪--২৫) বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ৪৮ জন অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে এসব সেলাই মেশিন সামগ্রী বিতরণ করা হয়েছে।

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড חוק-בית משפט তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 58 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ חוק-בית משפט নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 46 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম חוק-בית משפט আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 62 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন חוק-בית משפט খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 63 Views শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর חוק-בית משפט শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 32 Views ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের חוק-בית משפט ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 78 Views প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ חוק-בית משפט প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 51 Views