যুবকের কাণ্ড

জেলাপ্রতিনিধি, বরগুনা ।। মোবাইলে অ্যাকশন মুভি দেখে যুবকের কাণ্ড মোবাইলে অ্যাকশন মুভি দেখে মানসিক প্রতিবন্ধী আবু রায়হান (২২) নিজের পেটে নিজেই ছুরিকাঘাত করেছেন।
Поделиться в Eidok
যুবকের  কাণ্ড
Фото: из открытых источников
জেলাপ্রতিনিধি, বরগুনা ।। মোবাইলে অ্যাকশন মুভি দেখে যুবকের কাণ্ড মোবাইলে অ্যাকশন মুভি দেখে মানসিক প্রতিবন্ধী আবু রায়হান (২২) নিজের পেটে নিজেই ছুরিকাঘাত করেছেন। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। সোমবার সকালে আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত তাজুল ইসলামের ছেলে আবু রায়হান জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী। ২০০৭ সালে ৩ বছর বয়সে মা রেশমা বেগম মারা যান। ওই সময় থেকে আবু রায়হানকে মামা জিহাদ হাওলাদার ও মামি ঝরনা বেগম লালন পালন করে আসছে। ২০২০ সালে বাবা তাজুল ইসলামও মারা যান। মা-বাবাকে হারিয়ে একেবারেই এতিম হয়ে যায় আবু রায়হান; কিন্তু মা ও বাবাকে হারানোর কষ্ট বুঝতে দেননি মামা ও মামি। মামি ঝরনা বেগমের দাবি, বাবা মারা যাওয়ার পর থেকেই আবু রায়হান মোবাইলে আসক্ত হয়। মোবাইল ছাড়া কিছুই বোঝে না। মোবাইল নিয়েই সারা দিন কাটে। ওই মোবাইলে রায়হান অ্যাকশন মুভি দেখে সময় কাটায়। অনেকবার বারণ করা সত্ত্বেও শোনেনি। সোমবার সকালের খাবার খেয়ে ঘরে অ্যাকশন মুভি দেখছিল। ওই সময় সে নিজের পেটে নিজেই ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক মামা ও মামি তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অমিত তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছেন। মামি ঝরনা বেগম বলেন, আবু রায়হান জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী। কথা বলতে পারে না ও কানেও শোনে না। গত ১৮ বছর ধরে আমিই লালন পালন করে আসছি। সোমবার সকালে খাবার খেয়ে ঘরে মোবাইলে অ্যাকশন মুভি দেখছিল। ওই ছবি দেখে নিজেই নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। পরে ডাকচিৎকার শুনে তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেছি। আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, প্রতিবন্ধী আবু রায়হানকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Другой নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 62 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 123 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 123 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 125 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 109 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Другой গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 136 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Другой ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 128 Views