নদীর তীরের মাটি বিক্রি করে দিচ্ছেন বিএনপি নেতা | আই নিউজ বিডি

নদীর তীরের মাটি বিক্রি করে দিচ্ছেন বিএনপি নেতা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মেঘনা নদীর তীরের মাটি ট্রাকে ভরে বিক্রির অভিযোগ উঠেছে। শনিবার (১৭ মে) সকাল ৮টায় সরেজমিনে শ্রমিকদের মাটি কাটতে দেখা যায়। শ্রমিকরা ইব্রাহিম সর্দারে..
Eidok-এ শেয়ার
নদীর তীরের মাটি বিক্রি করে দিচ্ছেন বিএনপি নেতা
ছবি: সংগৃহীত

নদীর তীরের মাটি বিক্রি করে দিচ্ছেন বিএনপি নেতা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মেঘনা নদীর তীরের মাটি ট্রাকে ভরে বিক্রির অভিযোগ উঠেছে। শনিবার (১৭ মে) সকাল ৮টায় সরেজমিনে শ্রমিকদের মাটি কাটতে দেখা যায়। শ্রমিকরা ইব্রাহিম সর্দারের মাটি কাটছেন বলে স্বীকার করেছেন।

মো. ইব্রাহিম সর্দার হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি। প্রায় তিনি এসব মাটি ইটভাটা ও বিভিন্ন স্থানীয় বাসিন্দাদের কাছে বিক্রি করেন বলে জানা যায়। মাটি কাটায় নিয়োজিত শ্রমিক ও পরিবহনের কাজে নিয়োজিত ট্রলির চালক ইব্রাহিম সর্দারের জন্য মাটি কাটছেন বলে স্বীকার করেন। তারা বলেন, আমরা দিনমজুর হিসেবে কাজ করছি। ইব্রাহিম সর্দার আমাদের বলেছেন মাটি কাটতে। নদীর তীরের মাটি কাটলে নদী আরও দ্রুত ভেঙে যায়। 

 

জানা গেছে, হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নসহ প্রায় সব ইউনিয়ন নদী ভাঙনের কবলে রয়েছে। ভাঙনের কারণে মানুষের বসতভিটা এমনকি শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা নদী ভাঙনরোধে কাফনের কাপড় পড়ে মানববন্ধনও করেছেন। স্থানীয়রা দাবি করেছেন, মাটি কাটা বন্ধে প্রশাসনকে জানালেও কোনো পদক্ষেপ নেয়নি।

 

 

 

হরণী ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বলেন, আমাদের বংশের কয়েক পরিবার সহায়-সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। আমরাও ভাঙনের তীরে চলে এসেছি। ভাঙন ঠেকানোরও কোনো উপায় নেই। অনেকেই আছে সাতবার আটবার নদীগর্ভে বসতভিটা হারিয়েছেন। কয়েকটি গ্রুপ আছে যারা ভেকু দিয়ে তীরের মাটি কেটে নিয়ে যায় আবার অবৈধ বালুর ব্যবসা করে। বালুর জন্য বাজারের দোকানপাট বন্ধ হয়ে গেছে। মানুষ বাড়িঘরে থাকতে পারে না। আগের সরকারের আমলেও হয়েছে, এখনও মাটি কাটা চলছে। কিছু বলতে আসলে উল্টো আমাদের হত্যার হুমকি দেয়। 

 

অভিযুক্ত বিএনপি নেতা মো. ইব্রাহিম সর্দার মাটি কাটার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, গত ১৬ বছর বিএনপি করে আমি নির্যাতিত। আমাকে সবাই ভালো মানুষ হিসেবে চেনে। আমার নিজের দোকানভিটা ভরাট করার জন্য নিজের জায়গা থেকে মাটি কাটছি। মাটি কাটার জন্য নদী দ্রুত ভাঙে এটা সত্য। আমার দরকার তাই মাটি কাটছি। এছাড়া আমি কোনো অন্যায় অনিয়মের মধ্যে নাই। 

 

 

 

এ বিষয়ে হাতিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিনকে একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেন নি। ফলে তাদের বক্তব্য যুক্ত করা সম্ভব হয়নি।

 

এদিকে দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা জানালেন নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন। তিনি বলেন, আমরা বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। তবে হরণী ও চানন্দী ইউনিয়ন মূল হাতিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ায় সুবর্ণচর উপজেলার ইউএনও ও এসিল্যান্ডকে দায়িত্ব দেওয়া আছে। তারাই ব্যবস্থা গ্রহণ করবে।

 

 

প্রসঙ্গত, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২১ এর খসড়ায় অবৈধভাবে মাটি কাটা, বালি উত্তোলন: বেআইনিভাবে সরকারি বা বেসরকারির ভূমি, নদীর পাড়, তলদেশ ইত্যাদি থেকে মাটি বা বালু উত্তোলন করলে (কোনো ক্ষতি হোক বা না হোক) অপরাধ হবে। এজন্য ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা থেকে দুই লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের প্র

স্তাব করা হয়েছে

 

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা অপরাধ মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 64 ভিউ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা অপরাধ কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 67 ভিউ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার অপরাধ শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 58 ভিউ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ অপরাধ মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 136 ভিউ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার অপরাধ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 73 ভিউ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ অপরাধ ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 78 ভিউ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ অপরাধ কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 88 ভিউ