নালিতাবাড়ীতে যুবলীগ কর্মী এনামুল গ্রেফতার

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা শহর থেকে এনামুল কবির নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।..
Eidok पर शेयर करें
নালিতাবাড়ীতে যুবলীগ কর্মী এনামুল গ্রেফতার
फ़ोटो: संग्रहीत

১৬ মে শুক্রবার সন্ধ্যায় শহরের টিএন্ডটি রোডস্থ তার নিজ বাসার সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনামুল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারার ছোট ভাই।পুলিশ সূত্রে, গেল বছরের ৫ আগস্ট নালিতাবাড়ী পৌরসভাসহ শহরের বিভিন্ন স্থানে হামলা-লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় একই বছরের ১৩ ডিসেম্বর নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামী এনামুল কবির। এছাড়াও একই সময়ে শহরের ঢাকা বাস স্টেশন এলাকায় ১৩টি বাসে অগ্নিসংযোগের ঘটনায় চলতি বছরের ১৩ মে নালিতাবাড়ী থানায় আরও একটি মামলা দায়ের করা হয়। এ মামলায়ও এনামুল এজাহারভুক্ত আসামী। এসব মামলায় এনামুলকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, এছাড়াও বিগত আওয়ামী লীগ আমলেও বিভিন্ন অভিযোগে এনামুলের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে ज़िला समाचार নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 70 Views ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল ज़िला समाचार ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 Views খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ज़िला समाचार খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 53 Views কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ज़िला समाचार কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 72 Views সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার ज़िला समाचार সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 64 Views সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন ज़िला समाचार সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 128 Views সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ ज़िला समाचार সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 69 Views