মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৩ জন গ্রেফতার

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে ছিনতাইকারী-চোরসহ ১৩ জন গ্রেফতার, অপরাধ দমনে অভিযান চলমান।..
Partilhar no Eidok
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৩ জন গ্রেফতার
Foto: arquivo

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা।

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ছিনতাই, চুরি, ডাকাতি, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজনরা। বুধবার, ১৪ মে ২০২৫ তারিখে মোহাম্মদপুর থানা এলাকায় একযোগে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন: শাকিল (২৬), মমিনুল (২৬), রাব্বি (১৯), আমান (১৮), আতিক (২৫), সোহেল (২৩), রাইসুল (২২), রাসেল (৩৪), আবদুল করিম (৩১), সোহেল রানা (২৭), বিল্লাল (২৩), রবিউল (২৪) ও জলিল (৪৪)।

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে মোহাম্মদপুর থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentários 0

Nenhum comentário encontrado