ঝিনাইদহ - কোটচাঁদপুরে বিজিবি অভিযানে অর্ধ কোটি টাকার হেরোইন উদ্ধার। | আই নিউজ বিডি

ঝিনাইদহ

ঝিনাইদহ - কোটচাঁদপুরে বিজিবি অভিযানে অর্ধ কোটি টাকার হেরোইন উদ্ধার

ঝিনাইদহ, মহেশপুরের ৫৮ ব্যাটলিয়ন বিজিবি কোটচাঁদপুরে রেলস্টেশনে খুলনা গামি কপোতাক্স এক্সপ্রেস ট্রেনে অভিযানে অর্ধ কোটি টাকার হেরোইন জব্দ করেন।..
Eidokでシェア
ঝিনাইদহ - কোটচাঁদপুরে বিজিবি  অভিযানে অর্ধ কোটি টাকার হেরোইন উদ্ধার
写真:提供

স্টাফ রিপোর্টার: বোরহান কবির.. মহেশপুর, ঝিনাইদহ। 


ঝিনাইদহের মহেশপুর ৫৮- বিজিবি বিশেষ অভিযান চালিয়ে কোটঁচাদপুর রেলওয়ে স্টেশনে রেলের এক বগিতে স্কুল ব্যাগ থেকে অর্ধকোটি টাকার হেরোইন উদ্ধার করেছে। 

বুধবার সন্ধ্যায় মহেশপুর ৫৮-বিজিবি কোটচাদপুর রেলওয়ে স্টেশনে রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের ছ-বগিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ নং ও ৬নং সীটের উপরে ব্যাগ রাখার রেলিং স্কুল ব্যাগের মধ্যে ২.০৩২ কেজি হেরোইন উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা। বিষয়টি ৫৮-বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

コメント 0

コメントがありません