দিনাজপুরে ট্রাক চাপায় ট্রাক্টর চালক নিহত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দিনাজপুরে ট্রাক চাপায় ট্রাক্টর চালক নিহত

Salahuddin Ahmed avatar   
Salahuddin Ahmed
দিনাজপুরে ট্রাক চাপায় ট্রাক্টর চালক নিহত
দিনাজপুরে ট্রাক চাপায় ট্রাক্টর চালক নিহত
ছবি: সংগৃহীত
মধ্যরাতে মহাসড়কের উপরেই ট্রাক্টর রেখে মেরামতের সময় চলন্ত ট্রাক চাপায় একজন ট্রাক্টর চালক নিহত হয়েছে। আহত হয়েছে ট্রাক চালকও..

স্টাফ রিপোর্টার > দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক চাপায় একজন ট্রাক্টর চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ট্রাক চালকও। গতকাল মঙ্গলবার হতাহতের ওই ঘটনা ঘটেছে। 

নিহত ট্রাক্টর চালক মানিক রহমান (২৬) জেলার চিরিরবন্দরের দোল্লা গ্রামের হবিবর রহমানের ছেলে। আহত ট্রাক চালক মঈনুল ইসলাম (৪৮)। ঠাকুরগাঁয়ের রুহিয়ার সিরাজ উদ্দিনের ছেলে। 
জানা গেছে, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ীর রাজারামপুর ফকিরপাড়া এলাকার মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। 
ফুলবাড়ী থানার ইনচার্জ  এ.কে.এম খন্দকার মুহিব্বুল জানান, ধান বোঝাই একটি ট্রাক্টর আমবাড়ী যাওয়ার সময় পথিমধ্যে চাকার বিয়ারিং ভেঙে যায়। অচল হয়ে পড়া ট্রাক্টরটিকে রাস্তার উপর রেখে মেরামত করা হচ্ছিল। এসময় দ্রুত গতিতে ছুটে চলা একটি খালি ট্রাক ট্রাক্টটির পিছনে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ট্রাক্টর চালক মানিক রহমান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে ট্রাক্টর চালক মানিক রহমানকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুত্বর অবস্হায় ট্রাক চালক মঈনুল ইসলামকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Không có bình luận nào được tìm thấy


News Card Generator