গোপালগঞ্জে ৬০ ড্রাম ভোজ্যতেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে ৬০ ড্রাম ভোজ্যতেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৬০ ড্রাম ভোজ্যতেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ। ট্রাকে থাকা ভোজ্য তেল জব্দ এবং ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি..
Eidok-এ শেয়ার
গোপালগঞ্জে ৬০ ড্রাম ভোজ্যতেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার
ছবি: সংগৃহীত

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৬০ ড্রাম ভোজ্যতেলসহ ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার করেছে কাশিয়ানী থানা পুলিশ। 

মঙ্গলবার (১৩ মে '২৫) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। 


তবে ট্রাকে থাকা ভোজ্য তেল জব্দ এবং ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১১ মে পুষ্টি অয়েল কোম্পানীর ৬০ ড্রাম ভোজ্যতেল নিয়ে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে ট্রাকটি খুলনায় যাচ্ছিল। রাত ১ টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বরাশুর রুমি ফিস ফিড মিল এলাকায় পৌঁছালে একটি পিকআপ এসে চাপ দেয়। এ সময় ট্রাক থেকে ৮-১০ জনের একটি ডাকাতদল ট্রাক চালক ও হেলপারকে তাদের পিকআপে উঠিয়ে হাত-পা বেঁধে মারধর করে এবং ট্রাকটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পরে তাদেরকে ফরিদপুরের ভাঙ্গা থানার মালিগ্রাম এলাকায় মহাসড়কের পাশে একটি কলাবাগানের মধ্যে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে ঘটনাটি ট্রাক মালিককে জানালে ট্রাক মালিক ইকবার হোসেন বাদী হয়ে ১২ মে কাশিয়ানী থানায় একটি মামলা করেন। মঙ্গলবার কাশিয়ানী থানা ওসির নির্দেশে উপ- পরিদর্শক (এসআই) নুর আলম মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করেন।


পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ছিনতাই হওয়া ভোজ্য তেল উদ্ধার ও ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড আইন-আদালত তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 59 ভিউ নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ আইন-আদালত নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 46 ভিউ আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম আইন-আদালত আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 62 ভিউ খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন আইন-আদালত খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 63 ভিউ শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর আইন-আদালত শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর 32 ভিউ ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের আইন-আদালত ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের 78 ভিউ প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ আইন-আদালত প্রেরণা এনজিওর প্রকল্পের অর্থ কোথায় গেল? শম্পা গোস্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ 51 ভিউ