কুতুবদিয়ায় যৌথ অভিযানে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ১ জন কারাদণ্ডে দণ্ডিত.... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুতুবদিয়ায় যৌথ অভিযানে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ১ জন কারাদণ্ডে দণ্ডিত....

Nazrul Islam avatar   
Nazrul Islam
কুতুবদিয়ায় যৌথ অভিযানে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ১ জন কারাদণ্ডে দণ্ডিত....
কুতুবদিয়ায় যৌথ অভিযানে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ১ জন কারাদণ্ডে দণ্ডিত....
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া (কক্সবাজার):

বঙ্গোপসাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করায় কুতুবিয়ায় যৌথ অভিযানে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ১১ জন বোট মালিককে ৩২,২০০ টাকা জরিমানা করা হয়।


‎সোমবার (১২ মে) বাংলাদেশ নৌবাহিনীর ‘বানৌজা শহীদ ফরিদ’-এর সহায়তায় কুতুবদিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এই অভিযান পরিচালনা করে। মাছ ধরার সময় ২টি ফিশিং বোট, বিপুল পরিমাণ কারেন্ট ও বেহুন্দী জাল এবং ১২০ কেজি মাছ জব্দ করা হয়।


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন জানান, “মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।” জব্দকৃত জাল ধ্বংস ও মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator