লালমনিরহাট

লালমনিরহাটে  ভয়াবহ অগ্নিকাণ্ড

এ কে এম কায়সারুল আলম,লালমনিরহাট করেসপন্ডেন্টঃ
Eidok پر شیئر
লালমনিরহাটে  ভয়াবহ অগ্নিকাণ্ড
تصویر: ماخوذ
লালমনিরহাটের কালীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এছাড়া আগুনে তিনটি টিনের ঘর, ঘরের মূল্যবান আসবাবপত্র সহ নগদ ৮ লক্ষ টাকা পুড়ে ছাই হয়েছে  বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
সোমবার (১২ মে ) রাত ৩টার দিকে উপজেলার মদাতী ইউনিয়নের কইটারী মধ্যপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক কামাল হোসেন বলেন, ঘটনার সময় তিনি এবং তার পরিবারের সকল সদস্যরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ ঘরে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখে প্রথমে পরিবারের সদস্যরা এবং পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
 
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাব্যপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

ডুমুরিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের পাশে রুদাঘরা আন্তঃইউনিয়ন কল্যাণ ট্রাস্ট: আর্থিক সহায়তায় স্বপ্ন দেখছে ৫৫ মেধাবী ضلع کی خبریں ডুমুরিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের পাশে রুদাঘরা আন্তঃইউনিয়ন কল্যাণ ট্রাস্ট: আর্থিক সহায়তায় স্বপ্ন দেখছে ৫৫ মেধাবী 120 Views ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান: টিকিট বাণিজ্য ও খাবার সরবরাহে ব্যাপক অনিয়মের প্রমাণ ضلع کی خبریں ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান: টিকিট বাণিজ্য ও খাবার সরবরাহে ব্যাপক অনিয়মের প্রমাণ 91 Views ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, প্রতিবেশী যুবকের ১০ বছরের কারাদণ্ড ضلع کی خبریں ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, প্রতিবেশী যুবকের ১০ বছরের কারাদণ্ড 68 Views বাড়ির ফটকে কাফনের কাপড় পরানো পুতুল, এলাকায় আতঙ্ক ضلع کی خبریں বাড়ির ফটকে কাফনের কাপড় পরানো পুতুল, এলাকায় আতঙ্ক 77 Views নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ضلع کی خبریں নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা 154 Views দেশের পরিস্থিতি নিয়ে দোহারে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি ضلع کی خبریں দেশের পরিস্থিতি নিয়ে দোহারে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি 75 Views মিরসরাইয়ের শামসুদ্দিনের DXN-এ ESD পদ অর্জন ضلع کی خبریں মিরসরাইয়ের শামসুদ্দিনের DXN-এ ESD পদ অর্জন 73 Views