লালমনিরহাট

লালমনিরহাটে  ভয়াবহ অগ্নিকাণ্ড

এ কে এম কায়সারুল আলম,লালমনিরহাট করেসপন্ডেন্টঃ
Eidok-এ শেয়ার
লালমনিরহাটে  ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত
লালমনিরহাটের কালীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এছাড়া আগুনে তিনটি টিনের ঘর, ঘরের মূল্যবান আসবাবপত্র সহ নগদ ৮ লক্ষ টাকা পুড়ে ছাই হয়েছে  বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
সোমবার (১২ মে ) রাত ৩টার দিকে উপজেলার মদাতী ইউনিয়নের কইটারী মধ্যপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক কামাল হোসেন বলেন, ঘটনার সময় তিনি এবং তার পরিবারের সকল সদস্যরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ ঘরে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখে প্রথমে পরিবারের সদস্যরা এবং পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
 
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাব্যপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে জেলার খবর নির্যাতনের ক্ষোভে ঘুমন্ত স্বামীর মাথায় শিলের আ'ঘাত, স্ত্রী কারাগারে 73 ভিউ ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল জেলার খবর ১৭ বছর শিক্ষাব্যবস্থা ধ্বংস করে এ প্লাসের সংখ্যা বাড়ানো হয়েছিল: এমপি বাবুল 46 ভিউ খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন জেলার খবর খুলনার দিঘলিয়ায় ভোররাতে ককটেল বিস্ফোরণ: জনমনে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন 53 ভিউ কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ জেলার খবর কালিগঞ্জে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ 72 ভিউ সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জেলার খবর সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা, সুরক্ষা ও নেটওয়ার্ক জোরদারে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার 64 ভিউ সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন জেলার খবর সোনারগাঁয়ে নাশকতার পরিকল্পনা ও অগ্নিসংযোগের অভিযোগে আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে দুই মামলা, আসামি ১৬৭ জন 128 ভিউ সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ জেলার খবর সাতক্ষীরায় সাংবাদিক মোস্তাফিজুর রহমানের চিরবিদায়, জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ 69 ভিউ