সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১

****
Eidok पर शेयर करें
সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১
फ़ोटो: संग्रहीत
সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১
 
এম জামশেদ আলম
সীতাকুণ্ড (চট্টগ্রাম)
 
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাল টাকা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। এ সময় তাঁর কাছ থেকে ৩ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাঙামাটির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তির নাম ফরহাদুল ইসলাম ফজলু (৩০)। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ থানার লৎসার এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. গিয়াস উদ্দিন হায়দার।
এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রাম ও আশপাশের জেলাগুলোতে একটি অসাধু চক্র বিভিন্ন কৌশলে জাল টাকা তৈরি ও বাজারজাত করে আসছিল। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, জাল নোটের কয়েকজন কারবারি সীতাকুণ্ডের ভাটিয়ারী বাজারের খাজা আজমির হোটেলে দেশি জাল নোট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে গত ২৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা একটি সাদা শপিং ব্যাগ তল্লাশি করে ৩ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফরহাদুল জানান, জাল টাকা তৈরির সরঞ্জাম রাঙামাটি পার্বত্য জেলার কোতোয়ালি মডেল থানার আওতাধীন পুনাক সড়কের একটি ভাড়া বাসায় রাখা হয়েছে। বাড়িটির মালিক নুরুল আলম বলে জানা গেছে।
পরে একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করেন অভিযানের সদস্যরা।
এসআরবি-৭ জানায়, আটক ব্যক্তি, উদ্ধার করা জাল নোট এবং জব্দ করা সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা ज़िला समाचार নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা 11 Views লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ ज़िला समाचार লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ 35 Views শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ ज़िला समाचार শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ 35 Views বরগুনায় তিন বাড়িতে চিরকুট দিয়ে ডাকাতির হুমকি ज़िला समाचार বরগুনায় তিন বাড়িতে চিরকুট দিয়ে ডাকাতির হুমকি 46 Views আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা ज़िला समाचार আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 36 Views আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ज़िला समाचार আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 117 Views খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু ज़िला समाचार খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 77 Views