লালমনিরহাট

লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ২০০টি জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা এসব নোটের মধ্যে ৫..
Eidok'ta paylaş
লালমনিরহাটে পুলিশের অভিযান, জাল নোটসহ গ্রেপ্তার ২
Fotoğraf: derleme

 

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে ২০০টি জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা এসব নোটের মধ্যে ৫০০ টাকা মূল্যমানের ৭০টি এবং ২০০ টাকা মূল্যমানের ১৩০টি নোট রয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের উত্তর নবাবগঞ্জ এলাকার নূর আলম (৩৮) ও রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর (মধ্যচর) এলাকার শেখ ফরিদের ছেলে জুলফিকার আলী (২৭) ।

পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থানা পুলিশের একটি দল মিশনমোড় এলাকার একটি হোটেলে অভিযান চালায়। এ সময় জুলফিকার আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তার সঙ্গে থাকা দুটি খাকি খাম তল্লাশি করে ৫০০ টাকা মূল্যমানের ৭০টি এবং ২০০ টাকা মূল্যমানের ১৩০টি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুলফিকার জাল নোটের সরবরাহকারী হিসেবে নূর আলমের নাম জানালে, পরে অভিযান চালিয়ে তাকেও গ্রেপ্তার করে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় লালমনিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ক (খ) ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ Suç যৌথ বাহিনীর অভিযানে খুলনার শুটার ইমরানসহ গ্রেফতার ৫ 65 Views আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার Suç আশাশুনিতে জমি নিয়ে পারিবারিক বিরোধ: যুবদল নেতার বিরুদ্ধে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার 80 Views ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক Suç ঈশ্বরগঞ্জ ইউএনও কার্যালয়ের নিচতলায় বিস্ফোরণ, আতঙ্ক 59 Views মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা Suç মাধবদীতে রিসোর্টের কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগের পর পাল্টা মানববন্ধন, এলাকায় উত্তেজনা 387 Views নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক Suç নেত্রকোনায় ছাত্রদল নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হ-ত্যা-র হু-ম-কি: রাজনৈতিক অস্থিরতায় জনমনে আ-তঙ্ক 44 Views সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও শ্যালক আটক Suç সহিংসতা ও নাশকতার পরিকল্পনায় সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও শ্যালক আটক 23 Views নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম ও সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে অগ্নিসংযোগ Suç নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখম ও সাবেক এমপির বাড়িসহ একাধিক বাড়িতে অগ্নিসংযোগ 46 Views