কাঁঠালিয়ায় নির্মাণের দুই মাসেই বেহাল বিএডিসি-র স্লুইসগেট, ফসলহানির শঙ্কায় কৃষকদের মানববন্ধন

কাঠালিয়ার কানাইপুরে স্লুইসগেটের ঢালাই উঠে যাচ্ছে ও গিয়ার অচল, নিচে ফাঁকা থাকায় পানি আটকাচ্ছে না; কৃষকদের প্রতিবাদ..
Auf Eidok teilen
কাঁঠালিয়ায় নির্মাণের দুই মাসেই বেহাল বিএডিসি-র স্লুইসগেট, ফসলহানির শঙ্কায় কৃষকদের মানববন্ধন
Foto: Archiv
ব্লক ব্যবহার এর কথা থাকলে এক থেকে দেড় ইঞ্চি ঢালাইয়ের অনিয়ম
ব্লক ব্যবহার এর কথা থাকলে এক থেকে দেড় ইঞ্চি ঢালাইয়ের অনিয়ম 

 

​মো: ইমরান মুন্সি, ঝালকাঠি প্রতিনিধি:

​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কানাইপুর-শিবপুর এলাকায় বেড়িবাঁধে নির্মিত স্লুইসগেটটি কৃষকদের ফসল রক্ষায় কোনো কাজে আসছে না বলে অভিযোগ উঠেছে। উল্টো গেট নির্মাণের পরও জোয়ার-ভাটায় পানি ওঠানামা করায় এবং কপাট নামালেও নিচে ফাঁকা থাকায় পানি আটকে রাখা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে কৃষির উপকারের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি হচ্ছে। এ অবস্থায় দ্রুত সমাধানের দাবিতে ক্ষুব্ধ কৃষকরা রোববার সকাল ৯টায় ফসলি জমির পাশে নির্মিত স্লুইসগেটের ওপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। 

​সরেজমিন ঘুরে এবং স্থানীয়দের সাথে কথা বলে প্রকল্পের কাজে নানা অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের চিত্র দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, নকশা অনুযায়ী যেখানে সিসি ব্লক বসানোর কথা ছিল, সেখানে ব্লক না দিয়ে নামমাত্র ঢালাই দেওয়া হয়েছে। মাত্র দুই মাস আগে কাজ শেষ হলেও সেই ঢালাই এখনই বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে। এছাড়া স্লুইসগেটের স্ক্রু গিয়ার অচল হয়ে পড়েছে, কপাট ফেলা হলেও নিচে ফাঁকা থেকে যাওয়ায় পানি আটকে রাখা সম্ভব হচ্ছে না এবং চেইন কপারের ওপরের অংশে ঢালাই ফেটে গেছে। 

​মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মূলত ফসলি জমি ও কৃষকের ফসল রক্ষার জন্যই স্লুইসগেট নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের দুই মাসের মধ্যেই যদি এমন বেহাল দশা হয়, কপাট নামিয়েও পানি আটকানো না যায় এবং জোয়ার-ভাটার পানিতে ফসলের ক্ষতির শঙ্কা তৈরি হয়, তাহলে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার কী প্রয়োজন ছিল? এই নিম্নমানের কাজ দিয়ে স্লুইসগেটটি আদৌ কতদিন টিকবে, তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন তারা।

​এ বিষয়ে বক্তব্য জানতে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত বিএডিসি প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে বিষয়টি ঝালকাঠি জেলা বিএডিসি প্রকৌশলী জামালকে অবগত করা হলে তিনি দাবি করেন, "সাংবাদিকরা ফোন দিয়ে ইঞ্জিনিয়ারকে হয়রানি করছে—এমন আশঙ্কা থেকেই হয়তো তিনি ফোন ধরছেন না।"

​তবে জেলা প্রকৌশলীর এমন বক্তব্যের পর স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী কৃষকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন—সরকারি প্রকল্পের কাজে যদি কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না হয়ে থাকে, তবে সাংবাদিকদের ফোন ধরতে বা তথ্য দিতে সংশ্লিষ্ট প্রকৌশলীর ভয় কোথায়? অনিয়ম না করলে কেউ কাউকে হয়রানি করতে পারে না বলেও মন্তব্য করেন তারা।

​কৃষকদের দাবি, তাদের ফসল ও কৃষিখাত রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। স্লুইসগেটের ঢালাই, স্ক্রু গিয়ার ও কপাটের ত্রুটি দ্রুত সংস্কার এবং অনিয়মের বিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে আছেন স্থানীয় কৃষকরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

২০২৭ সালের বিশ্ব সরকার সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আনুষ্ঠানিক আমন্ত্রণ Landwirtschaft-Wirtschaft und Handel ২০২৭ সালের বিশ্ব সরকার সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আনুষ্ঠানিক আমন্ত্রণ 43 Views ইসলামী ব্যাংকিংয়ের নামে অনিয়ম ও জালিয়াতি: শাহজালাল ইসলামী ব্যাংকের ৩ হাজার ১১ কোটি টাকার ঋণ পুনঃতফসিল নিয়ে তোলপাড় Landwirtschaft-Wirtschaft und Handel ইসলামী ব্যাংকিংয়ের নামে অনিয়ম ও জালিয়াতি: শাহজালাল ইসলামী ব্যাংকের ৩ হাজার ১১ কোটি টাকার ঋণ পুনঃতফসিল নিয়ে তোলপাড় 36 Views টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে বিটিএমএ-র উদ্যোগ: সংকটের মুখে শিল্প স্থিতিশীলতা Landwirtschaft-Wirtschaft und Handel টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে বিটিএমএ-র উদ্যোগ: সংকটের মুখে শিল্প স্থিতিশীলতা 56 Views পোশাক শিল্পে নতুন মজুরি কার্যকর: কর্মস্থলে শ্রমিকদের কর্মচাঞ্চল্য Landwirtschaft-Wirtschaft und Handel পোশাক শিল্পে নতুন মজুরি কার্যকর: কর্মস্থলে শ্রমিকদের কর্মচাঞ্চল্য 44 Views নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন Landwirtschaft-Wirtschaft und Handel নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন 38 Views ভোমরা বন্দরে হুন্ডির অদৃশ্য নেটওয়ার্ক, দেশি-বিদেশি যোগসাজশের অভিযোগে তোলপাড় Landwirtschaft-Wirtschaft und Handel ভোমরা বন্দরে হুন্ডির অদৃশ্য নেটওয়ার্ক, দেশি-বিদেশি যোগসাজশের অভিযোগে তোলপাড় 84 Views শ্রমিক অসন্তোষ ও উৎপাদন সংকট: বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো Landwirtschaft-Wirtschaft und Handel শ্রমিক অসন্তোষ ও উৎপাদন সংকট: বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো 53 Views