কৃষকদের উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে: গয়েশ্বর চন্দ্র রায়

২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ঢাকার কেরানীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।..
Chia sẻ lên Eidok
কৃষকদের উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে: গয়েশ্বর চন্দ্র রায়
Ảnh: tư liệu

২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ঢাকার কেরানীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে তেঘরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কোন্ডা ও তেঘরিয়া ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের পাশে দাঁড়ানো জরুরি। এ প্রণোদনা কাজে লাগিয়ে কৃষকরা রবি মৌসুমে ভালো ফলন পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে নিপুণ রায় চৌধুরী বলেন, প্রকৃত কৃষকরা যেন হয়রানি ছাড়াই সরকারি সুযোগ-সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে। কৃষি ও কৃষকের উন্নয়নে তাঁরা কাজ করে যাবেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. উমর ফারুক কৃষকদের বিতরণ করা বীজ ও সার বিক্রি না করে জমিতে ব্যবহারের আহ্বান জানান।
আলোচনা শেষে অতিথিরা কৃষকদের হাতে বিভিন্ন রবি ফসলের বীজ ও রাসায়নিক সার তুলে দেন। 

কৃষকদের উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত থাকবে: গয়েশ্বর চন্দ্র রায়

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কাটার ঘটনায় নাচোল থানার এসআই প্রত্যাহার Khác নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সঙ্গে কেক কাটার ঘটনায় নাচোল থানার এসআই প্রত্যাহার 24 Views নিবন্ধন ছাড়া সাংবাদিকতা নিষিদ্ধ : তথ্য উপদেষ্টা ডা. জাহেদ Khác নিবন্ধন ছাড়া সাংবাদিকতা নিষিদ্ধ : তথ্য উপদেষ্টা ডা. জাহেদ 37 Views যান্ত্রিক ত্রুটিতে মাঝপথে আটকা ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট: ভোগান্তিতে যাত্রী Khác যান্ত্রিক ত্রুটিতে মাঝপথে আটকা ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট: ভোগান্তিতে যাত্রী 18 Views আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির একাংশের মোটরসাইকেল শোডাউন Khác আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালমারীতে বিএনপির একাংশের মোটরসাইকেল শোডাউন 63 Views আসন্ন ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ শুরু: অংশ নিচ্ছে ১৫ রাজনৈতিক দল Khác আসন্ন ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ শুরু: অংশ নিচ্ছে ১৫ রাজনৈতিক দল 30 Views পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন Khác পাবনা জেলায় ৫টি রেলস্টেশনের নিরাপত্তায় ৮৯ জন আনসার সদস্য, ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন 54 Views রাজধানীর মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে অগ্নিকাণ্ড: জননিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ Khác রাজধানীর মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে অগ্নিকাণ্ড: জননিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ 68 Views