সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ

****
Eidok'ta paylaş
সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ
Fotoğraf: derleme

সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ

এম জামশেদ আলম
সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন, শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার নাগরিকের জন্য সমান অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পার্বত্য অঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের কাজও প্রায় শেষ পর্যায়ে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. কমল কদর, সদস্যসচিব মো. মোরছালিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আলমগীর বাদশা, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন, সদস্যসচিব মো. সালেহ আহমেদ সলু, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাইন উদ্দিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর পক্ষ থেকে নিজেদের সুখ-দুঃখ, জীবনযাত্রার নানা সমস্যা ও সরকারের প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরেন মহল্লা সর্দার রবিন ত্রিপুরা, কাঞ্চন কুমার ত্রিপুরা, বিমল ত্রিপুরা, লক্ষ্মী ত্রিপুরা, রামিয়া ত্রিপুরা, সচি কুমার ত্রিপুরা, নয়ন ত্রিপুরা, সুকুমার ত্রিপুরা ও বিকারাম ত্রিপুরা।
আলোচনা সভা শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টির লক্ষ্যে গৃহিণীদের মধ্যে বিতরণ করা হয় সেলাই মেশিন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু İlçe Haberleri খুলনার ডুমুরিয়া বাজারে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুমের যাত্রা শুরু 59 Views শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক İlçe Haberleri শিতের শুরুতেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বরগুনার জেলা প্রশাসক 25 Views তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ İlçe Haberleri তালতলীতে সেতু ভেঙ্গে খালে, ভোগান্তিতে শিক্ষার্থীসহ হাজারো মানুষ 36 Views শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি İlçe Haberleri শ্যামনগরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ,আলোচনা ও স্কুল ফিডিং কর্মসূচি 62 Views সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার İlçe Haberleri সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা গ্রেপ্তার 52 Views নিরাপত্তা শঙ্কায় ফের বন্ধ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল İlçe Haberleri নিরাপত্তা শঙ্কায় ফের বন্ধ পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল 54 Views পদ্মা সেতু এলাকায় রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানি: উত্তপ্ত জাজিরায় নিরাপত্তা নিয়ে শঙ্কা İlçe Haberleri পদ্মা সেতু এলাকায় রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানি: উত্তপ্ত জাজিরায় নিরাপত্তা নিয়ে শঙ্কা 58 Views