সাতক্ষীরা

সাতক্ষীরায় ডিসি ক্যান্টিনের চালে বিস্ফোরণ, ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ

ডিসি অফিসের ক্যান্টিনের টিনের চালে বিকট শব্দে বিস্ফোরণ, ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা..
שיתוף ב-Eidok
সাতক্ষীরায় ডিসি ক্যান্টিনের চালে বিস্ফোরণ, ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ
צילום: ארכיון

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বরসংলগ্ন জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ক্যান্টিনের টিনের চালে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হলে আদালতপাড়া ও ডিসি অফিস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছয় দিনের ব্যবধানে একই স্থানে দ্বিতীয়বার এ ধরনের বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ১১টার দিকে আদালতপাড়া ও ডিসি অফিস এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল ছিল। এ সময় হঠাৎ ডিসি অফিসের ক্যান্টিনের টিনের চালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জেলা প্রশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডিসি ক্যান্টিনের স্বত্বাধিকারী রবিউল ইসলাম জানান, ঘটনার সময় ক্যান্টিন এলাকায় বেশ কর্মচাঞ্চল্য ছিল। সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ টিনের চালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে চায়ের দোকানি ইলিয়াস হোসেন, আইনজীবী সহকারী শাজাহান কবীরসহ কয়েকজন জানান, পুলিশ বিস্ফোরিত বস্তুর কিছু অংশ আলামত হিসেবে নিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে কয়েকটি ছোট আকারের পেরেক পড়ে থাকতে দেখা যায়। এতে বিস্ফোরণের প্রকৃতি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

তবে ঘটনার বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এটি ককটেল বিস্ফোরণ নয়, পটকা ফোটানোর ঘটনা। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর দুপুর আড়াইটার দিকে একই ক্যান্টিনের টিনের চালে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত না হয়ে নিচে পড়ে যায়। পরে পুলিশ কালো কচটেপে মোড়ানো ক্রিকেট বল আকৃতির বস্তুটি উদ্ধার করে।

পরপর ছয় দিনের ব্যবধানে একই স্থানে দ্বিতীয়বার বিস্ফোরণের ঘটনায় আদালতপাড়া ও জেলা প্রশাসকের কার্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও বিচারিক কার্যক্রম পরিচালিত এলাকার পাশে এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা חוק-בית משפט বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা 27 Views সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার এসবি’র সাবেক প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা חוק-בית משפט সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার এসবি’র সাবেক প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা 30 Views বিদ্যালয়ের সামনে সিগারেট বিক্রি বন্ধসহ জননিরাপত্তায় একগুচ্ছ বিষয়ে আলোচনা তালায় חוק-בית משפט বিদ্যালয়ের সামনে সিগারেট বিক্রি বন্ধসহ জননিরাপত্তায় একগুচ্ছ বিষয়ে আলোচনা তালায় 51 Views কচুয়ায় একাধিক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিথ্যা মামলা প্রত্যাহার, জমির রেজিস্ট্রি ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর חוק-בית משפט কচুয়ায় একাধিক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিথ্যা মামলা প্রত্যাহার, জমির রেজিস্ট্রি ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর 28 Views কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কঠোর নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ - গাঁজা সেবনের দায়ে ৩ জনের জেল חוק-בית משפט কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কঠোর নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ - গাঁজা সেবনের দায়ে ৩ জনের জেল 63 Views জাল দলিলে প্রবাসীর ২০ লাখ টাকা আত্মসাৎ: সার্ভেয়ার মানিক কারাগারে, বিচারহীনতার শঙ্কায় ভুক্তভোগী חוק-בית משפט জাল দলিলে প্রবাসীর ২০ লাখ টাকা আত্মসাৎ: সার্ভেয়ার মানিক কারাগারে, বিচারহীনতার শঙ্কায় ভুক্তভোগী 109 Views ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের টেটার আ'ঘা'তে মহিলা খু''ন חוק-בית משפט ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের টেটার আ'ঘা'তে মহিলা খু''ন 144 Views