বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা

****
Partager sur Eidok
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা
Photo : collectée

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ-

জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ইটভাটাকে মোট ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া এলাকার মেসার্স থ্রি স্টার ব্রিকসকে ১ লাখ টাকা এবং পৌর এলাকার নয়াপাড়া এলাকার একটি ইটভাটাকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় জামালপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস উপস্থিত ছিলেন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধন আইন, ২০১৯-এর ৫(২) ও ১৫(১)(খ) ধারায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

সাতক্ষীরায় ডিসি ক্যান্টিনের চালে বিস্ফোরণ, ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ Loi-Cour সাতক্ষীরায় ডিসি ক্যান্টিনের চালে বিস্ফোরণ, ঘটনাস্থলে প্রশাসন ও পুলিশ 57 Views সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার এসবি’র সাবেক প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা Loi-Cour সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার এসবি’র সাবেক প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানা 35 Views বিদ্যালয়ের সামনে সিগারেট বিক্রি বন্ধসহ জননিরাপত্তায় একগুচ্ছ বিষয়ে আলোচনা তালায় Loi-Cour বিদ্যালয়ের সামনে সিগারেট বিক্রি বন্ধসহ জননিরাপত্তায় একগুচ্ছ বিষয়ে আলোচনা তালায় 51 Views কচুয়ায় একাধিক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিথ্যা মামলা প্রত্যাহার, জমির রেজিস্ট্রি ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর Loi-Cour কচুয়ায় একাধিক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিথ্যা মামলা প্রত্যাহার, জমির রেজিস্ট্রি ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর 28 Views কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কঠোর নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ - গাঁজা সেবনের দায়ে ৩ জনের জেল Loi-Cour কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কঠোর নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ - গাঁজা সেবনের দায়ে ৩ জনের জেল 63 Views জাল দলিলে প্রবাসীর ২০ লাখ টাকা আত্মসাৎ: সার্ভেয়ার মানিক কারাগারে, বিচারহীনতার শঙ্কায় ভুক্তভোগী Loi-Cour জাল দলিলে প্রবাসীর ২০ লাখ টাকা আত্মসাৎ: সার্ভেয়ার মানিক কারাগারে, বিচারহীনতার শঙ্কায় ভুক্তভোগী 109 Views ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের টেটার আ'ঘা'তে মহিলা খু''ন Loi-Cour ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের টেটার আ'ঘা'তে মহিলা খু''ন 144 Views