চিরিরবন্দরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোলবোমা ছুড়ে আগুন

দিনাজপুরের চিরিরবন্দরে গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখায় পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুৃর্বৃত্তরা। তবে নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি..
Eidok पर शेयर करें
চিরিরবন্দরে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোলবোমা ছুড়ে আগুন
फ़ोटो: संग्रहीत

রবিবার ২৯ নভেম্বর ভোর ৩টা ২৫ মিনিটে ব্যাংকটির চিরিরবন্দর উপজেলার নশরতপুর শাখায় এ ঘটনাটি ঘটেছে। 

গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম জানান, রবিবার ভোর ৩টা ২৫ মিনিটে দুর্বৃত্তরা ব্যাংকে ৩টি পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং আগুন লেগে যায়। এতে ব্যাংকের বারান্দায় রাখা ১২টি প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়। ভোরের আলো ফোটার আগেই দুর্বৃত্তরা স্থানীয় নিরাপত্তাকর্মীকে ফাঁকি দিয়ে ব্যাংকের সম্মুখে তিনটি পেট্রোলবোমা ছুড়ে মারে। পুলিশ সেগুলো আলামত হিসেবে জব্দ করেছে। পেট্রোলবোমা ছোড়ার পর ব্যাংকের সামনের দেয়াল ও বারান্দায় থাকা চেয়ারে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি নিরাপত্তাকর্মী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। সকালে গ্রামীণ ব্যাংকের দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার উত্তম কুমার, চিরিরবন্দর এরিয়া ম্যানেজার মোঃ জিল্লুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আতাউর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখা পরিদর্শন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনানুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

স্থানীয় নিরাপত্তাকর্মী মোঃ আব্দুল হাকিম জানান, ওই সময় দুইজন মোটরসাইকেল আরোহী পশ্চিম দিক থেকে আসে এবং গ্রামীণ টাওয়ারের নিকট মোটরসাইকেলটি ঘুরিয়ে গ্রামীণ ব্যাংকের সম্মুখে আসেন। এসেই একজন মোটরসাইকেল থেকে নেমে পরপর তিনটি পেট্রোলবোমায় আগুন লাগিয়ে গ্রামীণ ব্যাংকের ভিতরে নিক্ষেপ করেন ও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তারা মোটরসাইকেল নিয়ে আবারো পশ্চিম দিকে পালিয়ে যান। মাথায় হেলমেট থাকার কারণে কাউকে চিনতে পারেননি তিনি। 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আতাউর রহমান বলেন, গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখায় পেট্রোলবোমা নিক্ষেপে অগ্নিসংযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আমরা তদন্ত করছি। আসামীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ ज़िला समाचार সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ 17 Views নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা ज़िला समाचार নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা 11 Views লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ ज़िला समाचार লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ 35 Views শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ ज़िला समाचार শ্যামনগরে কৃষকদের মাঝে তৈলবীজ ও সহায়ক উপকরণ বিতরণ 35 Views বরগুনায় তিন বাড়িতে চিরকুট দিয়ে ডাকাতির হুমকি ज़िला समाचार বরগুনায় তিন বাড়িতে চিরকুট দিয়ে ডাকাতির হুমকি 46 Views আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা ज़िला समाचार আমতলীতে ছেলে ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা 36 Views আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ज़िला समाचार আমতলীতে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 117 Views